বিনোদন

৪ বছর সম্পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের অন-স্ক্রিন ম্যাজিক ‘এমএস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’

নীরজ পান্ডে পরিচালিত বায়োপিক এমএস ধোনি-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিলো M.S. Dhoni: The Untold Story। ২০১৬ র ৩০ শে সেপ্টম্বর মুক্তি পেয়েছিল মুভিটি। আজ তার ৪ বছর সম্পন্ন হলেও রিল-এর এমএস ধোনি আজ আর নেই। সুশান্তের অকালে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি।

চলছে সিবিআই তদন্ত। এখনও সুশান্তের মৃত্যু কেস অমীমাংসিত। এক কঠিন জালে জড়িয়ে রয়েছেন প্রয়াত অভিনেতা, যেখান থেকে তার মৃত্যু রহস্য উন্মোচন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে নীরজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সেদিন ব্লকবাস্টার হিট করেছিল। সুশান্তের ম্যাজিক সেদিন সবার নজর ছিনিয়ে নিয়েছিল। কিন্তু একটু খোঁজ খবর নিলেই জানা যায় যে সিনেমায় দেখানো সবকটি ঘটনা হয়তো সত্যি নয়। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য অধিনায়কের সাফল্যের দিকটিকেই বেশি হাইলাইট করা হয়েছে। যার একটি পয়েন্ট তুলে ধরা হল, সিনেমায় দেখানো হয়েছিল যে মহেন্দ্র সিং ধোনি নিজের জীবনের প্রথম ভালোবাসা প্রিয়াঙ্কা ঝাঁ-এর সঙ্গে তার প্রথমবার যখন দেখা হয় তখন ধোনি ২০০৫ এ পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দলে রয়েছেন।কিন্তু বাস্তবে প্রিয়াঙ্কার সাথে ধোনির দেখা হয় যখন তখন ধোনি ভারতীয় এ দলের সদস্য হিসাবে কেনিয়ায় উড়ে যাচ্ছেন ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য। বাস্তবে প্রিয়াঙ্কা যখন দুর্ঘটনায় মারা যান তখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি ধোনি।

সিনেমাটি বানানোর সময় ধোনির পরিবারের খুব কাছাকাছি এসেছিলেন সুশান্ত। এমনকি সুশান্তের মিষ্টি ব্যবহার আর প্রাণখোলা হাসি জয় করে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির কন্যারও।

ধোনির জীবনের বেশ কিছু ঘটনাকে পরিবর্তন করা হয়েছে সিনেমার প্রয়োজনে, কিন্তু তাও আজকের দিনে দাড়িয়ে রিল-লাইফের ধোনি ( Sushant Sing Rajput) আর নেই আমাদের মধ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026