আগামী ২, ৩ ও ৪ অক্টোবর বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল। ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে শিয়ালদহ উড়ালপুল বন্ধ থাকার বিকল্প রাস্তা দিয়ে ওই রুটের কোন গাড়ি চলাচল করবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। ব্রিজের নীচ দিয়ে লাইন পাতার কাজ সেরে ফেলতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ তাই শিয়ালদহ ফ্লাই ওভারের নীচ দিয়ে লাইন পাতার সময়ে যাতে কোন বাজে ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকা হচ্ছে বলে মেট্রো সূত্রের খবর।
কলকাতা দক্ষিণ থেকে এজেসি বোস রোড হয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যে গাড়িগুলি আসে সেগুলি চললেও কলকাতা উত্তর থেকে এপিসি রোড হয়ে যে গাড়িগুলি আসে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।
রাজাবাজার ক্রসিং থেকে নারকেল ডাঙা মেন রোড, ফুলবাগান ক্রসিং, আর এল মিত্র রোড, বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে ঢুকবে ওই সকল গাড়ি। আবার পূর্বমুখী যেসব বাস মিনিবাসের টার্মিনাস পয়েন্ট বেলেঘাটা বরফকলের কাছে সেগুলিকে সাময়িক ভাবে রাজাবাজার ট্রামডিপোয় রাখা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…