ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Mushroom business: মাঠ ছাড়াই লাভজনক চাষ করে আয় করুন লাখ লাখ টাকা, সরকার দেবে ১০ লাখ টাকা সুদ ছাড়াই

যদি আপনার কাছে কোন জমি না থাকে এবং আপনি চাষ করে সেখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। ভারত সরকারের তরফ থেকে একটা নতুন প্রকল্প চালানো হচ্ছে, যেখানে আপনারা চাষ করে প্রচুর টাকা রোজগার করতে পারবেন প্রতি মাসে। সব থেকে বড় বিষয়টা হল, একেবারে ছোট্ট একটা ঘরেও আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এই চাষের জন্য সরকার থেকে ১০ লক্ষ টাকা ভর্তুকিও দেওয়া হয়ে থাকে। তাই যদি আপনার এই মুহূর্তে কোন ব্যবসার দরকার থাকে, তাহলে এটাই হতে চলেছে আপনার জন্য সবথেকে বড় ব্যবসার জায়গা।

কিভাবে করবেন আয়?

আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে মাশরুম চাষ কিন্তু সারা ভারতে বেশ জনপ্রিয় হতে শুরু করেছে এবং ভারতে মাশরুমের গ্রাহকের সংখ্যা ও বেশ বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন। বিহার সরকার তার কৃষকদের আয় বাড়াতে রাজ্যে মাশরুম উৎপাদনের প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য বিহার সরকার মাশরুম চাষকারী কৃষকদের, ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। এমতাবস্থায় আপনি খামার ছাড়াই মাশরুম উৎপাদন করতে পারবেন। তার সাথেই প্রচুর টাকা লাভ করার সুযোগ পেয়ে যাবেন এই ব্যবসা শুরু করলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

সরকার দেবে ১০ লক্ষ টাকা ভর্তুকি

বিহার সরকারের কৃষি বিভাগের মতে, কৃষকের মাশরুম চাষের জন্য মোট একক ২০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে যেটা সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হবে সরকারের তরফ থেকে। এইভাবে এই প্রকল্পের অধীনে, কৃষকরা ৫০ শতাংশ ভর্তুকি পেয়ে যেতে পারবেন। সরকার মাশরুম উৎপাদন ইউনিটের জন্য ১০ লক্ষ টাকা দেবে। কৃষককে খরচ করতে হবে মাত্র ১০ লক্ষ টাকা। তাহলেই তিনি এই ব্যবসা শুরু করতে পারবেন। বিহার রাজ্যের কৃষকরা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন এই মুহূর্ত। তবে এই প্রকল্পের সুবিধা নিতে হলে, আপনাকে কিন্তু বিহারের বাসিন্দা হতে হবে। আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে দেওয়া হবে ভর্তুকি।

বাজারে মাশরুমের ব্যাপক চাহিদা

বর্তমানে বিহার সহ সারা ভারতে মাশরুমের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করেছে। মাশরুমের অনেক উপকারিতা রয়েছে এবং এই কারণে কিন্তু মাশরুমের চাহিদা ভারতে বাড়তে শুরু করেছে। তাই এই চাষ করে, বিহার থেকে শুরু করে ভারতের প্রত্যেক চাষী প্রচুর টাকা মুনাফা অর্জন করছেন। আপনারা সাধারণ একটি ঘর থেকে মাশরুম চাষ শুরু করতে পারেন। কম খরচে অধিক মুনাফা অর্জনের খুব ভালো মাধ্যম হলো এই চাষ। আবেদন করার জন্য, আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথি আগে থেকে থাকতে হবে। এর মধ্যে অন্যতম হলো আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং জমির বিবরণ। যদি আপনার কাছে জমি না থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারেন, সে ক্ষেত্রে আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক থাকলেই হবে। আপনি বিহার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন এবং নিজেকে নিবন্ধন করতে পারেন। তারপরে আপনার ভেরিফিকেশন হবে এবং এর পরে আপনার কাছে টাকা পৌঁছানো হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026