আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দেবী বন্দনা। দুর্গা উৎসবকে কেন্দ্র করে বর্তমানে আনন্দের সীমা নেই প্রত্যেকটি মানুষের হৃদয়ে। আর এই দুর্গা উৎসবের মাধ্যমে শুরু হতে চলেছে ভারতীয়দের বারো মাসে তেরো পার্বণ। আগামী কয়েক মাসের মধ্যে দীপাবলি, ছট পূজা, সরস্বতী পূজার মতো একাধিক বড় পার্বণ অনুষ্ঠিত হবে। আর পার্বণ মানেই রঙিন আলোর মেলা। বিগত কয়েক বছরে ভারতের বাজারে যার চাহিদা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। আর এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে আপনিও শুরু করতে পারেন আপনার ছোট্ট ব্যবসা।
আজ্ঞে হ্যাঁ, বাড়িতে বেকার বসে না থেকে এই সুযোগকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ব্যবসায়ী। আর ব্যবসা করার জন্য আপনাকে বেছে নিতে হবে উৎসবের মরশুম গুলো। কারণ, উৎসবের দিনেই চোখে পড়ার মতো বিক্রি বেড়ে যায় মোমবাতি এবং ইলেকট্রিক লাইটের। ফলে খুব কম বিনিয়োগে আপনিও শুরু করতে পারেন লাভজনক ব্যবসাটি।
আমরা আপনাদের বলি, বাড়িতে মোমবাতি বানানোর জন্য আপনাকে মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। বাজার থেকে খুব সহজেই কাঁচামাল হিসেবে মোম এবং বিভিন্ন প্রকার ডাইস কিনতে পাওয়া যায়। যা কিনে এনে আপনি আপনার পছন্দ অনুযায়ী মোমবাতি তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন।
তাছাড়া রঙিন আলোর ব্যবসার ক্ষেত্রেও আপনি খুব কম টাকা বিনিয়োগ করেন অধিক উপার্জন করতে পারেন। আপনার নিকটস্থ ইলেকট্রিক বাজার থেকে বিভিন্ন ধরনের ঝাড়বাতি এবং রঙিন আলো কম টাকায় কিনে এনে অধিক টাকায় বিক্রি করে ভালো উপার্জন করতে পারেন। এমনকি, একাধিক কোম্পানি রয়েছে যারা বিনামূল্যে নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যবসায়ীদেরকে অফার করে থাকে। এরপর প্রোডাক্ট বিক্রি করে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হয় ওই ব্যবসায়ীকে। আপনি চাইলেও এই সুযোগটি কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে বিনা বিনিয়োগে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনি।
দীঘা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। সমুদ্রে স্নান করতে নেমে…
পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদের সংখ্যা ও নিয়োগ পরিস্থিতি নিয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যের…
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Reliance Industries আবারও ব্যবসা জগতে নতুন ইতিহাস গড়েছে। মুকেশ আম্বানির নেতৃত্বে…
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফের জোর চর্চায় অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। বেতন কাঠামো,…
স্মার্টফোন বাজারে আবারও বড় চমক আনল Realme। সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন Realme 16T 5G,…
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবার পিঙ্ক লাইন (Baranagar–Barrackpore Metro)…