নিউজ

DA অপেক্ষার মাঝে বিরাট আপডেট! পুজো আবহে রাজ্য সরকারি কর্মচারীরা পেলেন এই সুবিধা

আর কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে বাঙালিদের সবচেয়ে বড় অনুষ্ঠান, দুর্গাপূজা। রাজ্যজুড়ে এখন সাজো সাজো রব। তবে রাজ্য সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাদের মহার্ঘ্য ভাতা বা DA বৃদ্ধি পাবে। তবে সূত্রের খবর অনুযায়ী এই পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যা দেখে মুখে হাসি ফুটেছে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নতুন সুবিধা কর্মচারীদের সরাসরি আর্থিকভাবে সহায়তা না করলেও, এর সুবিধা পেতে আগ্রহী রাজ্য সরকারি কর্মচারীরা।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন সুবিধা

আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেল সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে। এই নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্য স্কিম বা West Bengal Health Scheme এর আওতায় সুবিধার পরিধি আরও বাড়বে। জানা যাচ্ছে, রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় থাকবেন। তবে, কর্মীর মৃত্যুর পর এই সুবিধা কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল। নতুন বিজ্ঞপ্তিতে এই সমস্ত বিভ্রান্তির নিরসন করা হয়েছে।

কারা থাকবেন স্বাস্থ্য স্কিমের আওতায়?

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী কর্মরত অবস্থায় মারা যান, তবে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য স্কিমের সুবিধা পাবেন। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। মূলত, পরিবারটি যদি ফ্যামিলি পেনশনের আওতায় থাকে, তবেই তারা এই স্বাস্থ্য স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন। অন্যথায়, পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। এছাড়াও, বিজ্ঞপ্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে। যদি কোনও ফ্যামিলি পেনশনার মারা যান, তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা আর এই স্কিমের আওতায় থাকবেন না। তবে, কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারী বা আধিকারিকের মৃত্যু হলে এবং ‘কমপ্যাশনেট নিয়োগ’ অনুযায়ী নতুন কেউ নিযুক্ত হলে, সেই নবনিযুক্ত কর্মী ও তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য স্কিমের সুবিধা পাবেন।

নতুন বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

সহজ ভাষায় বলতে গেলে, আগে এই কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে আর হেলথ স্কিমের সুবিধা মিলতো না। কিন্তু নতুন নিয়মে কর্মচারীর অবর্তমানে যিনি পেনশন পাবেন, তিনি এই হেলথ স্কীমের সুবিধা পাবেন। এরপর তার মৃত্যু হলে এই স্কীম শেষ হয়ে যাবে। এই নতুন নির্দেশিকা সরকারি কর্মচারীদের জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি তাদের পরিবারকে স্বাস্থ্য সেবা প্রদানে একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। সরকারের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরও উন্নতি হবে, যা রাজ্যের সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026