নিউজ

অসুস্থ কবীর সুমন, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি SSKM-এ

করোনা বিপর্যয়ের মুখে আরও একটি খারাপ খবর। এবারে অসুস্থ হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখনও পর্যন্ত জানা গিয়েছে, শিল্পীর গত চারদিন ধরে গলায় অসহ্য যন্ত্রণা ছিল, ঢোক গিলতে অসহ্য ব্যাথা ছিল এবং শ্বাসকষ্ট চলছিল।

এমত অবস্থায় কবীর সুমনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। হয়েছে কোভিড টেস্ট। ফলাফল নেগেটিভ এসেছে। তার এখন বর্তমান বয়স ৭০ এর বা ৭৫ এর অভিমুখে. সূত্রের খবর, শুধু মাত্র তার জন্য চিকিৎসক অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে শিল্পীর চিকিৎসায় ২ সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

কবীর সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসকরা সেই রিপোর্টার উপর ভরসা করে নেই। সোমবার সকলের দিকে শিল্পীর আরটিপিসিআর টেস্টও করা হয়। এখনও পর্যন্ত তাঁর রিপোর্ট চিকিৎসকদের হাতে আসেনি। তবে বুকের এক্সরে পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। গলায় ব্যথা রয়েছে। অ্যান্টিবায়োটিক চলছে। আপাতত নরম খাবার খাচ্ছেন তিনি। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসা চলবে।

প্রসঙ্গত, ১৯৯২ সালে তার ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন।উল্লেখ্য, তার পূর্বনাম সুমন চট্টোপাধ্যায়। ২০০০ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার পুরনো নাম পরিত্যাগ করেছেন। এই সুমনের ইচ্ছেপত্রে একবার উঠে আসে, “আমার কোনও কিছু যেন আমার মৃত্যুর পর পড়ে না থাকে। আমার ব্যবহার করা সব যন্ত্র, বাজনা, সরঞ্জাম যেন ধ্বংস করা হয়। এর অন্যথা হবে আমার অপমান।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026