বিনোদন

জন্মদিনে ঋত্বিক রোশনের কাছ থেকে সেরা উপহার পেলেন বঙ্গতনয়া ঋতাভরী

২৬ জুন জন্মদিন ছিল ২৯ তম জন্মদিন ছিল টলি ক্যুইন ঋতাভরী চক্রবর্তীর। তবে সম্ভবত সেরা উপহারটা পেলে এক দিন পরে। বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন নিজে অভিনেত্রীকে এক বিরাট উপহার দিলেন। বলিউড স্টার ঋতাভরী চক্রবর্তীকে কি উপহার দিলেন? অভিনেত্রী ঋতাভরী অভিনীত শর্ট ফিল্ম ‘ব্রোকেন ফ্রেম’এর প্রশংসা করেছেন বলিউড সুপারস্টার নিজে। নিজের ট্যুইটারে অভিনেতা এই ছবি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য গোটা টিমকে শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন।

ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়। ব্রোকেন ফ্রেম এই সিনেমাটি রামকমল মুখোপাধ্যায় পরিচালিত চতুর্থ ছবি। তাঁর ‘কেকওয়াক’, ‘সিজনস গ্রিটিংস’ এবং ‘রিক্সাওয়ালা’ এই তিনটি ছবি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছেন। এই নতুন ছবিটি রামকমলের বই ‘লং আইল্যান্ড আইসড টি’ থেকে অনুপ্রাণিত হয়েছে। এই বই ৮টি ছোট গল্পের একটি সংকলন থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রথম অধ্যায়কে নিজের নতুন সিনেমার বিষয়বস্তু হিসেবে নির্বাচন করে নিয়েছেন।

এই ছবির গল্প মূলত এক বিবাহিত দম্পতিকে কেন্দ্র করে। তাদের বিবাহ বার্ষিকীর রাত্রে সেলিব্রেশনের মাঝেই খুব অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু তারপর কোন দিকে এগোয় ঘটনা প্রবাহ? সেই গল্প শোনাবে এই ছবি। এই সিনেমায় অমিতের চরিত্রে দেখা যাবে রোহিত বসু রায়কে। মৌসুমীর চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির শ্যুটিং কলকাতাতেই হয়েছে।

ঋতাভরীকে শেষ দেখা গিয়েছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ সিনেমাতে। অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন অভিনয় এবং এনজিও-র কাজ নিয়েই থাকতে চান। সম্প্রতি নিজের পড়াশোনাও শেষ করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এই লকডাউনের মাঝেই নিজের সিনেমা নিয়ে গ্র‍্যাজুয়েশন শেষ করলেন অভিনেত্রী। আর সেই কথা নিজেই জানালেন ঋতাভরী। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে তিনি নিজের গ্র‍্যাজুয়েশন শেষ করেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026