রাজ্য

“মুসলিম ভোটার আপনার জাগির নয়”, মমতাকে পাল্টা জবাব মিম প্রধান ওয়াইসির

একুশে নির্বাচনের আগে তৃণমূলের হাল ধরতে তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি গতকাল জলপাইগুড়িতে একটি জনসভায় উপস্থিত ছিলেন। জনসভা থেকে তিনি নাম না করে আসাদউদ্দিন ওয়াইসির মিমকে কটাক্ষ করেন। তিনি বলেছেন, “বিহার ভোটে যেমনভাবে সংখ্যালঘু ভোট ভাগাভাগি করতে হায়দ্রাবাদের দলকে টাকা দিয়েছিল বিজেপি ঠিক তেমনই আবার করার চেষ্টা করছে বিজেপি।” বিজেপি মিম গট আপ কেস। আসলে পুরো রাজ্যে হিন্দু-মুসলমান বিভাজন করে ভোট ভাগাভাগি করে নিতে চাইছে বিপক্ষ দল বলেই দাবি তৃণমূল সুপ্রিমোর।

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপি ও মিমকে একই সুরে আক্রমণ করে বলেন, “হিন্দুদের এলাকায় গিয়ে ওরা খুব গালাগালি দেবে হিন্দুদের। তাহলে হিন্দুদের ভোটটা তো বিজেপি পাবে। আবার মুসলমানদের এলাকায় গিয়ে ওরা নিজেদের সম্বন্ধে খুব ভালো কথা বলবে। তাহলে মুসলমানদের ভোটটা ওরা নেবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, হিন্দুদের ভোট নিচ্ছে বিজেপি আর মুসলিমদের ভোট দেবে ওরা। তাহলে আমি কি কাঁচকলা খাব?”

এবার ওয়াইসি প্রধান আসাদউদ্দিন মমতার বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি টুইট করে বলেছেন, “আপনি নিজেই নিজের মত ভেবে নেন এবং নিজের মত বলে যান। এরকম ভিত্তিহীন কথা বলে আপনি বিহার ভোটারদের অপমান করছেন। মনে রাখবেন বিহার ভোটের দলগুলোতে কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে তারা ব্যর্থ হয়েছে। আপনি অনেকদিন ধরেই কেবলমাত্র মীরজাফর ও সাদিকদের সাথে ভালো আচরণ করছেন না। আর এটা খুব ভাল করে মনে রাখবেন মুসলিম ভোটাররা আপনার জাগির নয়।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বরাবরের গুরুত্বপূর্ণ থাকে সংখ্যালঘু ভোট। আগামী একুশে নির্বাচনে মিম অংশগ্রহণ করলে মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে বলেই আশঙ্কা তার। তাই গত দিন তিনি জনসভায় বিজেপিকে মিমের অংশগ্রহণের জন্য কাঠগড়ায় তুলেছেন। তার দাবি বিজেপি হায়দ্রাবাদে পয়সা দিয়ে বাংলায় ভোট কাটার ব্যবস্থা করছে।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026