বিনোদন

Madhuboni Goswami :’আমার নিত্যপূজা. শুধু গোপাল সেবা’ কার উদ্দেশ্যে এই বার্তা দিলেন মধুবনী

রাজা-মধুবনী এই জুটিকে কে না চেনে। টেলিপাড়ার মিষ্টি কাপল। প্রথম ধারাবাহিক ভালোবাসা ডট কম। এই ধারাবাহিকে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পায় এই জুটি। ওম -তোড়া রিল জুটি থেকে বাস্তব জীবনে রাজা মধুবনীর জুটিকে আরো বেশি ভালোবাসে বাঙালী দর্শক। এই জুটির প্রেম পর্ব ছিল বেশ মজার। ধারবাহিকের সেটেই চলতো তুমুল ঝগড়া। তবে ঝগড়া করতে ভালোবাসা বাড়ে। কিছুদিন প্রেম করে ২০১৭ সালে সাতপাকে বাধা পড়ে এই জুটি।

বিয়ের সাড়ে ৪ বছর পর করোনা আবহে প্রথমবার বাবা মা হন টলিপাড়ার মিষ্টি দম্পতি মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি নিজের সকল অনুরাগীদের বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনীর কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়। এখন এই একরত্তিকে নিয়ে দিন কাটছে মধুবনীর।মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই ছেলের নামে শ্রী কৃষ্ণের ছোঁয়া রেখেছেন। এই একরত্তিকে আদর করে ডাকেন কেশব। এই কেশবই এখন রাজা আর মধুবনীর গোটা জীবন। তবে রাজার থেকে মধুবনী দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে।

এখন নিজের অনুরাগীদেরও সাথেও কেশবের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করেন। তবে এখনো ছেলেকে দেখালেও কেশবের মুখ কাউকে দেখাননি। অন্যান স্টারকিডরা যেমন জন্মের সাথে সাথে বড় সেলিব্রেটি হয়ে যায় কেশবের ক্ষেত্রে তা এক্কেবারে হয়নি। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই ছেলের মুখ দেখাবেননা। মধুবনী আর রাজা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেপ্টেম্বর মাসে প্রথম কেশবের মুখ দেখান। কেশবের মিষ্টতায় মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরাও। কেশব এখন প্রায়শই নেটিজেনদের সাথে দেখা করেন।

কিছুদিন আগেই ছিল বাঙালীর বারো মাসে তেরো পার্বনের মহোৎসব দুর্গাপুজো। ছেলের জন্য অভিনেত্রীর এইবছর পুজো বাড়িতেই কেটেছে৷ তবে ছেলের সাথে প্রথম পুজো বেশ মজা আর আনন্দেই কেটেছে। সম্প্রতি ছেলেকে কোলে নিয়ে ছবি নিলেন। এই ছবিতে কেশব লাল পাঞ্জাবি,ঘি রঙের ধূতি আর মাথায় টোপর পড়ে মায়ের কোলে বসেছিলেন। এই ছবি শেয়ার করে ক্যপশানে লিখলেন, ‘আমার দুর্গাপুজো। আমার লক্ষীপূজা।আমার নিত্যপূজা। শুধু গোপাল সেবা৷ এবারেও ছেলের মুখ ইমোজি দিয়ে ঢাকা। তবে ছেলের মুখ ঢাকার কারণ বলেননি। তবে অনুরাগীরা বেশ ভালোবাসা জানিয়েছেন কেশবকে। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026