বিনোদন

Yash-Nusrat: ভূ-স্বর্গের পথে যশ-নুসরত! ৩ মাসের ছেলেকে নিয়েই কি ঘুরতে চললেন নতুন মা-বাবা?

আগস্টেই ছেলে ঈশানের জন্ম দিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত। প্রতিটি মা সন্তান জন্মের পর মেটারনিটি ব্রেক নেন। তবে এক্ষেত্রে ঈশানের মাম্মা সেই ব্রেক নেননি বললেই চলে। সন্তান ডেলিভারির মাসখানেক আগেও বিভিন্ন বিজ্ঞাপনের শ্যুট করেছেন পাশাপাশি নানা ফোটোশ্যুটে হাজির হয়েছিলেন। আর ছেলের জন্মের ১৩ দিনের মাথায় পৌঁছে যান কলকাতার এক নতুন স্যালোঁর উদ্বোধনে। এমনকি যশের হাত ধরে বিশ্বকর্মা পুজোতেও যোগ দিয়েছেন। এমনকি নতুন ছবির শ্যুটিং ও শুরু করে দিয়েছেন।

এই দুর্গাপুজোতে ঈশান, আর যশকে নিয়ে বেশ আনন্দেই উৎসব উদযাপন করেছেন। পুজোর বিচারক হিসেবে যশ আর নুসরত একসাথে গিয়েছেন৷ সেখানে একসাথে ঢাক ও বাজিয়েছেন। এবার ঈশান জন্মের পর নতুন বাবা-মা চললেন কাশ্মীরে।শনিবার সক্কাল সক্কাল অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, এয়ারপোর্টে যশ দাশগুপ্তের সঙ্গে হাজির হয়েছেন তিনি। তবে ক্যপাশানে গন্তব্যর বিষয়ে কিছু লেখা না থাকলেও, মনে করা হচ্ছে দুজনে এই মুহূর্তে ভূস্বর্গেই পাড়ি দিলেন। তবে দীর্ঘদিন পর ঘুরতে বেরিয়ে বেশ আনন্দিত অভিনেত্রী।

কিছু দিন আগে জানা গিয়েছিল যশের পরবর্তী ছবি ‘চিনে বাদাম’র প্রযোজক তথা নায়িকা এনা সাহা এখন কাশ্মীরেই। একটি গানের শ্যুট করার জন্য লোকেশন বাছতে এনা সেখানে গিয়েছিলেন দিন তিনেক আগেই। তাই পরিষ্কার বোঝা যাচ্ছে এবার সেই গানের শ্যুটের জন্য গেলেন যশ। আর যশের সফর সঙ্গী হলেন নুসরত। তবে এবারও ছেলের কোনও ছবি দেননি অভিনেত্রী। আর দুজনের ছবি দেখে বোঝা ও যায়নি তাঁদের দু’মাসের ছেলে সঙ্গে আছে কি না। এই নিয়ে একটা ধোঁয়াশা আছে।

তবে, নুসরত ঘনিষ্টরা এর আগেই খোলসা করে বলেছেন নিজের ছেলেকে এক মুহূর্ত কাছছাড়া করেন না নুসরত। আর ঈশানকে ব্রেস্ট ফিডিং ও করাচ্ছেন অভিনেত্রী। তাই ‘ব্রেস্ট ফিডিং’ বেবিকে যে এই মুহূর্তে তিনি ছেড়ে যাবেন না তা স্পষ্ট। এএ আগে নুসরত প্রকাশ্যে বলেছেন, যবে ছেলের বাবা চাইবে সেদিন ছেলের ছবি সামনে আনবেন । পুজোর আগে দিয়ে যশের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কে শিলমোহর বসিয়েছেন নুসরত। জানা যায়, ২০২০ সালে দক্ষিণেশ্বর মন্দিরে হয়েছিল তাঁদের বিয়ে। এবারের পুজোয় শাঁখা, সিঁদুর, পলায় সেজেও নিজের একগুচ্ছ ছবি দিয়েছিলেন। এর জন্য নানান ভাবে ট্রোলড ও হয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026