বিনোদন

Koushik Ganguly:’আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি’, স্ত্রীর জন্মদিনে খোলা চিঠি পরিচালক কৌশিকের

টলিউডের মিষ্টি দম্পতি বলতে প্রথমেই জুটির নাম আসবে। জীবনের বহু চড়াই-উতরাই একসঙ্গে পার করেছেন হাসি মুখে। দুজনেই নিজেদের কাজ আর গুণ দিয়ে সকলের মন জয় করেছে। অভিনয় থেকে পরিচালনা- নিজ গুণে বাংলা ছবিকে সমৃদ্ধ করেছেন এই দুই কলাকুশলী। হ্যাঁ ঠিক ধরেছেন কথা হচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। এমনকি আজ তাঁদের এক মাত্র সন্তান উজান গঙ্গোপাধ্যায় ও নিজের অভিনয় জগতে প্রথম সিনেমাতে অভিনয় করে দর্শকমনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। এখন এই ছেলে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে ইংরেজদের দেশে রয়েছে। ঘুরতে নয় বরং সেখানে নিজের দক্ষতায় নিজের পড়াশোনা সম্পন্ন করতে গিয়েছে সে। গিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য নিয়ে মাস্টার্স করতে।

সম্প্রতি নিজের জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। চূর্ণী আমাদের সকলের কাছে তিনি পরিচিত অভিনেত্রী, পরিচালক, কাহিনিকার। কিন্তু মানুষ হিসেবে চূর্ণী ঠিক কেমন? সেই কথাই প্রকাশ্যে বললেন তাঁর বেটার হাফ কৌশিক গঙ্গোপাধ্যায়। স্ত্রীর জন্মদিনে খোলা চিঠি লিখলেন কৌশিক।

নিজের স্ত্রীর জন্মদিনে বড় চূর্ণীর ছবি নয় বরং খুদে চূর্ণীর সাদা কালো একটি ছবি পোস্ট করেন ‘জ্যেষ্ঠপুত্র’ পরিচালক। আর এখানে প্রকাশ্যে জানান তাঁর জীবনের সবটুকু জুড়েই রয়েছেন চূর্ণী। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক লিখেছেন, ‘আমার বান্ধবী, আমার প্রেম, আমার জীবন, আমার সংসার, আমার আদর, আমার সৃষ্টি, আমার সবটুকু তুমি। কে বুঝবে এমন ছোট্টো মেয়ের এতো ক্ষমতা ছিল! ডাউহিলের নির্জনতার মেজাজে অজান্তেই এই নারী পরিপূর্ণতা পেল তার জীবনে ও কাজে । আত্মপ্রচারের এই রমরমা দুনিয়ায় জংলা ফুলের মতো চুপ থাকার জন্য আদর ও শ্রদ্ধা। আরো অনেক বলতে ইচ্ছে করছে, তা নয় আজ সামনে বসেই বলবো। অনেক অনেক আদর। শুভ জন্মদিন’। এরপর অনুগামীরা এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

ভালবাসে বিয়ে করেছিলেন কৌশিক-চূর্ণী। পেশাগত জীবন হোক বা ব্যক্তিগত জীবন-সর্বত্রই এই জুটি সুপারহিট। টলিউডের বহু কাপলের আদর্শ হলেন এই জুটি। শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা না বএং পরস্পরের সবচেয়ে বড় সমালোচকও তাঁরা। তাঁদের একমাত্র পুত্র উজান গঙ্গোপাধ্যায়। অভিনয়ের দুনিয়ায় আগেই পা রেখেছে সে। ‘রসগোল্লা’ খ্যাত অভিনেতাকে আগামিতে বাবার ছবিতেও অভিনয় করতে দেখা যাবে। কৌশিকের পরিচালনায় উজান অভিনীত ‘লক্ষ্মী ছেলে’ মুক্তির অপেক্ষায়। তবে উজান এখন নিজের অভিনয় থেকে একটু দূরে থেকে পরিচালনাকে গুরুত্ব দিচ্ছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026