এবার আর রিল নয় আসল ‘স্ত্রী’-র হাতে শেষমেশ ধরা দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পাত্রীবাঙালিনি পত্রলেখা। সোমবার চণ্ডীগড়ে মহা ধূমধামে চার হাত এক হল দুই সেলিব্রেটির। ১১ বছরের প্রেম পরিণতি পেল অবশেষে সোমবার বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও আর পত্রলেখা। চন্ডীগড়ে কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বসেছিলেন এই হাইপ্রোফাইল কাপলের বিয়ের আসর।
বিয়ের ঘণ্টা কয়েকের মধ্যেই ইনস্টাগ্রামে ছবি দিলেন নতুন বর। বিয়ের প্রথম ছবি শেয়ার করে রাজকুমার ইনস্টাগ্রামে লিখলেন, ‘অবশেষে ১১ বছরের ভালোবাসা, বন্ধুত্ব, রোম্যান্স, মজার পর আমি আমার জীবনের সবকিছুর সাথে আবদ্ধ হলাম। আমার আত্মার সাথী, আমার প্রিয় বন্ধু, আমার পরিবার। তোমার স্বামী হিসেবে পরিচিতি পাওয়ার থেকে আমার কাছে আজ আর কোনও খুশিই বড় নয়। চিরকাল আর তার পরেরও তুমি পত্রলেখা!’
রাজকুমার রাওয়ের এই ছবিতে প্রথম কমেন্ট অবশ্য করেছেন তাঁর স্ত্রী পত্রলেখা। তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি না! তোমরা কাঁদছ। অনেক শুভেচ্ছা।’ অভিনেত্রী সানিয়া মলহোত্রা লিখেছেন, ‘তোমাদের দুজনকেই শুভেচ্ছা, কী সুন্দর!’ এমনকি রাজকুমারের মতো পত্রলেখাও নিজের বিয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লিখেছেন, ‘আজ আমি আমার জীবনের সবকিছুর সাথে বিয়ে করলাম…’ পত্রলেখার পোস্টেও কমেন্ট করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। লিখলেন, ‘তোমাদের দু’জনকে অসাধারণ লাগছে। শুভেচ্ছা।’ অভিনেত্রী তাপসী পান্নু লিখলেন, ‘একে-অপরের জন্যর ওপর ভরসা হয়ে গেল আজ শুধু তোমাদের জন্য। অনেক শুভেচ্ছা।’ অনুগামীরা এই লাভ বার্ডসকে ভালোবাসা জানিয়েছেন।
এই দিন বিয়ের নববধূ লাল রঙের ভারি কাজের শাড়ি, মাথায় ওড়না, মাঙ্গটিকা, নাকে নথ পরে সনাতনী রাজরাণীর সাজে সেজেছিলেন পত্রলেখা। আর বিয়ের জন্য ঘিয়ে রঙের শেরওয়ানির সাথে গোলাপি ওড়না নিয়েছিলেন রাজকুমার। মাথায় লাল পাগড়ি আর কপালে কুমকুম। আর পত্রলেখার কপালেও লাল-সাদা কলকা চোখে পড়েছে। রাজকুমারের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সিঁদুর দানের ছবিও। প্রতিটি পোস্ট বেশ ভালোই ভাইরাল নেটদুনিয়াতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…