বিনোদন

Jaya Ahsan: ‘মাই লাভ Bo’! নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে বললেন নায়িকা জয়া আহসান

বেশ কিছুদিন ধরেই নিউইয়র্কে সময় কাটাচ্ছেন টলিউড আর ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।সেখান থেকে একের পর এক আদরমাখা ছবি শেয়ার করছেন তিনি। সময় কাটাচ্ছেন নিজের প্রিয়জনের সঙ্গে।

এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে দুই দেশের অনুগামীদের কৌতুহল‌ও কম নেই। জয়া আহসান কি সত্যি কারোর সাথে প্রেম করছেন? বা কবে বিয়ে করছেন নিজের মনের মানুষকে? জয়াকে এই ধরনের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে একাধিকবার। কয়েক বছর আগে পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। অবশ্য সে ব্যাপারে কখনোই কোনো কথা বলেননি সৃজিত বা জয়া। তবে এবার নিউইয়র্কে গিয়ে নিজের ভালোবাসা খুঁজে পেলেন আর সেই বিশেষ জনের সঙ্গে পরিচয় করালেন এই অভিনেত্রী।

প্রবাসের মাটিতে তিনি পেলেন নিজের ভালোবাসা যার নাম ‘বো’। না ইনি কোনো মানুষ নয় ইনি হলেন সারমেয়। আর এই পোষ্য‌ই এখন সুন্দরী জয়ার ভালোবাসা। ভালোবাসা যে সবসময় মানুষই হতে হবে তার তো কোনো মানে নেই। তাই এই মিষ্টি পোষ্য‌ই এখন জয়ার ভালোবাসা। অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছটফটে বোকে স জড়িয়ে ধরে আদর করার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। কিন্তু সে আবার কোল থেকে নেমে যেতে চাইছে। এমনকি সুন্দরী নায়িকার চুমুতেও কোনও আগ্রহ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মিষ্টি সঙ্গী ছবি পোস্ট করে যা লিখেছেন মাই লাভ। এই মুহূর্তে এই ভালোবাসাকে নিয়ে জয়া দেবী বেশ খুশি তা বোঝাই যাচ্ছে। অনুগামীরাও অভিনেত্রীর ভালোবাসাকে ভালোবাসা জানিয়েছেন।

 
উল্লেখ্য, ওপার ও এপার দুই বাংলায় জমিয়ে কাজ করে চলেছেন জয়া। কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে, পরবর্তীকালে বিজ্ঞাপন ও সিনেমা দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ২০১৩ সালে পরিচালক অরিন্দম শীলের হাত ধরে ‘আবর্ত’ ছবি দিয়ে টলিউডে পথচলা শুরু করেন জয়া। এরপর ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’, ‘বিনিসুতো’-র মতো একগুচ্ছ হিট বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। খুব শিগগিরিই এই ঢালিউড অভিনেত্রী পা রাখতে চলেছেন বলিউডেও। হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করবেন জয়া। রণিত রয়, নওয়াজউদ্দিনের বিপরীতে জয়া অভিনয় করবেন। 

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026