বিনোদন

Kangana Ranaut: ধুলো মাখা স্কুল ড্রেসে শৈশবের মিষ্টি মুহূর্ত অনুগামীদের সাথে ভাগ করলেন আজকের বলি ক্যুইন!

হিমাচলের এক পাহাড়ি গ্রামের মেয়ে আজকের বলিউড ক্যুইন। হ্যাঁ ঠিক ধরেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কথা বলছি। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ির অমতে স্বল্প বয়সে হিমাচল থেকে মুম্বাই আসেন। প্রথমে কঙ্গনার বলিউড জার্নি বেশ কঠিন ছিল তবে হার মানেননি। অনুরাগ বসু-র ‘গ্যাংস্টার’ দিয়েই বলিউডে প্রথম পরিচিতি পান অভিনেত্রী। আর মাধবনের বিপরীতে আনন্দ এল রাইয়ের ‘তন্নু ওয়েডস মন্নু’ ছবিতে পেয়েছেম বিপুল জনপ্রিয়তা। তারপর ‘ক্যুইন’ সিনেমার জন্য পান জাতীয় পুরস্কার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে কঙ্গনা অভিনয়ের পাশাপাশি পরিচলানা ও প্রযোজনার দায়িত্বও সামলাচ্ছেন নিখুঁতভাবে। 

কাজের সূত্রে মুম্বাইতে থাকলেও তাঁর পরিবার এখনও সেখানেই থাকেন। কাজ থেকে অবসর পেলেই হিমাচল প্রদেশে চলে যান অভিনেত্রী। আর সেখানে নিজের কাছের মানুষের সাথে সেলিব্রেটির মতো আচরণ নয় বরং ঘরের মেয়ের মতো থাকেন। অনেকেই জানতে চান বলি তারকারা নিজেদের ছোটবেলার ছবি কেমন ছিলেন। ব্যতিক্রম ছিলেননা কঙ্গনা। সম্প্রতি এরকমই একটা ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে নীল সাদা-ড্রেসে আর টাই বেল্ট পড়া বান্ধবীর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছোট্ট কঙ্গনাকে। আর ক্যপশানে লিখেছেন, ‘ভ্যালির এক ছোট স্কুল, নাম হিল ভ্যালি… সাল ১৯৯৮। হিমাচল প্রদেশ’। এরপরেই অভিনেত্রীকে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। আসলে ছোটবেলার মজাটাই আলাদা। 

এখানেই শেষ নয় শৈশবের আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁর দেখা যাচ্ছে লেহেঙ্গা চোলিতে। পিছনে জয় মাতা দি। ছবি শেয়ার করে কঙ্গনা জানিয়েছেন, স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল এই মন্দিরে। এটাতেও সকলে ভালোবাসা জানিয়েছেন আজকের ‘ক্যুইন’কে। এরপরেই নেটনাগরিকের মন্তব্য কঙ্গনা নাকি তাঁদের মতো’, এরপরেই৷ এত সুন্দর আর মিষ্টি ছেলেবেলার ছবি দেওয়া মাত্রই সকলেই আকণ্ঠ প্রশংসা করেছেন অভিনেত্রীর।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026