বিনোদন

Sreelekha Mitra: পুজোর আগেই বাবাকে হারালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!

সপ্তাহের শুরুতে টলিউডে ফের খারাপ খবর।টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের  পরিবারে দুঃসংবাদ। পুজোর আগেই না ফেরার দেশে পাটি দিলে অভিনেত্রীর বাবা সন্তোষ মিত্র। অভিনেত্রীর এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা ছিলেন তার বাবাই। আজ সকালে নিজের সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী কোনো শব্দ খরচ না করে শুধুমাত্র দুটি শব্দে জানিয়েছেন এই দুঃসংবাদের কথা। ফেসবুকে শ্রীলেখা  লিখেছেন, ‘আমার বাবা’।

অনেক বছর আগেই মাকে হারিয়েছিলেন তিনি। বাবাকে নিয়ে পথ চলছিলেন এবার সেও চলে গেলেন। অভিনেত্রী বেশি  কিছুই লেখেননি তবে অনুগামীরা সাথে সাথেই কমেন্ট বক্সে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন। তবে এই ক্ষতি যে অপূরণীয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। পুজোর আগে বাবাকে হারিয়ে শোকগ্রস্ত শ্রীলেখা মিত্র সহ তাঁর পুরো পরিবার।

শ্রীলেখার বাবা সন্তোষ মিত্রও ছিলেম একজন অভিনেতা ছিলেন। শ্রীলেখার বাবা আজীবন বামপন্থী মনোভাবে বিশ্বাসী ছিলেন। ছোট থেকেই এই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন শ্রীলেখা। নিজের মধ্যেও সেই মতাদর্শ ধীরে ধীরে তৈরি করেছিলেন। বাবার আদর্শেই নিজের রাজনৈতিক মনন তৈরি করেছিলেন অভিনেত্রী। নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার পেছনে অনেক বাধা পেয়েছিলেন অভিনেত্রী৷ তবে তাঁর বাবা কখনো তাঁর কোনো কাজে বাধা দেননি, বরং পাশে থেকে উৎসাহ দিয়েছেন। জীবন থেকে প্রিয় মানুষ চলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন শ্রীলেখা।

কিছুদিন আগেই ইউরোপ ট্রিপ সেরে কলকাতায় নিজের মানুষদের কাছে ফিরেছিলেন অভিনেত্রী। ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবার শ্রীলেখা। দীর্ঘ ২১ বছর পর আদিত্যবিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’ মনোনীত হয়েছে ভেনিস চলচ্চিত্র উৎসবে। এই চলচ্চিত্রে মূখ্য ভূমিকাউ অভিনয় করেছেন শ্রীলেখা। সেই সূত্রেই পাড়ি দেন ভেনিসে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে তাঁর অভিনীত ছবিটি দেখানো হয়েছে। যা দেশের জন্য ছিল বেশ প্রশংসনীয়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026