বিনোদন

Khyaal Rakhya Kar: নেহার বেবি বাম্প দেখে শুভেচ্ছা জানিয়ে শাশুড়ি মা লিখেছিলেন ‘সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল ‘!

স্বামী স্ত্রী দুজনেই বেশ বলি ইন্ড্রাস্টির বড় সঙ্গীতশিল্পী। এরা আর কেউ নন নেহা কক্কর আর রোহনপ্রীত সিং। গত বছর ২৪ অক্টোবর বেশ ধুমধাম করে দিল্লির এক গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। করোনা পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তারকারা সেভাবে নিমন্ত্রণ করতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলেন অনেক ভালোবাসা। বয়সে রোহনপ্রীত নেহার থেকে ছোট হলেও এদের ভালোবাসা দেখার মত।

বিয়ের পর মাস ধরে এই লাভ বার্ডস মধুচন্দ্রিমা পর্ব সারেন দুবাইতে। এরপর মন দিয়ে সংসার করছেন সাথে নিজেদের নতুন গানের অ্যালবাম আর তিনি ও তার স্বামী রোহনপ্রীত সিং। বিয়ের পর একের পর এক হিট মিউজিক অ্যালবাম উপহার দিয়েছেন নেহা। সম্প্রতি কপিলের শোতে এসে হাজির হয়েছিলেন গায়িকা নেহা কক্কর। তবে এবার রোহনের সাথে না ইন্ডিয়ান আইডলের ৬ ফাইনালিস্ট আর ভাই টনি কক্করের সাথে। নিজের নতুন গান কাঁটা লাগা গানের প্রচার করতে।

এই শোতে এসে নেহা ফাঁস করেন তাঁর শাশুড়ির সাথে কাটানো কিছু মজার কথা। গত বছর ডিসেম্বর মাসে স্বামী রোহনের সাথে ‘খায়াল রাখখা কর’ গানের মিউজিক ভিডিও বেশ ভাইরাল হয়। এই গান মুক্তির আগে প্রচারের জন্য নেহা নিজেরবেবি বাম্পের খবর শুনে খুনসুটি করেছিলেন। সকলে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। ইনস্টাগ্রামে নেহার সেই ছবি দেখে সকলে মতো তাঁর শাশুড়ি মাও ব্যক্তিগত ভাবে মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছিলেন। 

নেহা বলেন, ‘সত্যি বলতে যখন গানটা আসছিল, খায়াল রাখখা কর, তখন তাঁর শেয়ার করা ছবির মধ্যেই তাঁর পেট দেখে মাম্মি জি বলেন, বেটা সুখবরটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? তখনই তিনি বললেন, মাম্মি জি, তুমি অন্তত এমন বলো না। তুমি তো সব জানো। আমাদের সদ্য বিয়ে হয়েছে। সবে দেখা হয়েছে আমাদের’। নেহা এই এপিসোডে আরও বলেন, কেউ কেউ তো ভেবে নিয়েছিল তিনি এবং রোহনপ্রীত তড়িঘড়ি বিয়ে করেছেন কারণ তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তাই।

উল্লেখ্য, গত বছর অগস্টে নেহা এবং রোহপ্রীতের প্রথম পরিচয় হয়। একটি সিঙ্গেলস গানের ভিডিও শ্যুট করতে গিয়ে। নাম ‘নেহু দ্য বিহা’। এরপরই একে অপর ভালো বন্ধু হয়। এরপর আরও কাছাকাছি চলে আসেন নেহা এবং রোহনপ্রীত। তারপরেই গত বছর সকলকে চমকে দিয়ে অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।  আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রোহনপ্রীতের নতুন সিঙ্গেল ‘পিনে লাগা হো’ মুক্তি পায়। মিউজিক ভিডিয়োর নির্দেশনার দায়িত্বে আছে নেহা কক্কর। এই ভিডিয়োতে নেহা এবং জেসমিন ভাসিন আর রোহনপ্রীতকে দেখা যাবে। 

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026