নিউজ

সামনেই নববর্ষ, ততদিনে কি উঠে যাবে লকডাউন?

শ্রেয়া চ্যাটার্জি – ‘চৈত্র সেল’, ‘চৈত্র সেল’, ‘চৈত্র সেল’ এবারের জন্য এই ডাক গুলো বোধহয় আর শোনা যাবে না। চৈত্র মাস যেদিন শেষ হচ্ছে, আমাদের ভারতবর্ষ থেকে লকডাউন সেদিন উঠবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে পরিস্থিতি খারাপের দিকে যদি যায় তাহলে এই লকডাউন আরো বাড়ানো হবে কিনা জানা নেই। যাইহোক সেল থেকে বাজার করার স্বপ্ন টা আপাতত আপনার স্বপ্নই থেকে যাবে। চৈত্র সংক্রান্তিতে বসে চড়ক মেলা।

কত মানুষের রুটি-রোজগারের মেলাকে ঘিরে। এবারে সব বন্ধ। করণা বড়লোকদের জন্য বাড়িতে বসে নানান রকম নতুন রান্না করা, নতুন বই পড়া, গান-বাজনা করা, সিনেমা দেখে সময় কাটানো। আরে গরিব মানুষগুলো, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য করোনা কোন করুনা করছে না! একবার ভেবে দেখুন তো, যে সমস্ত দোকানিরা এই সময় কয়েকটা পয়সা একটু বেশি লাভ করেন, তাদের কি অবস্থা। অনেকে তো এই সময় জিনিসপত্রের দাম একটু কম দেখে পুজোর কেনাকাটাও সেরে ফেলেন।

এবারে আপনি সেল থেকে কয়েকটা জামা বেশি কিনতে পারলেন না বলে হয়তো ঘরের মধ্যে থেকে কাঁদছেন বা মন খারাপ করছেন, কিন্তু একবার ভেবে দেখুন তো আপনার কেনাটাকাটায় যে মানুষগুলোর সংসারে একটু সুরাহা হয়, ছেলেমেয়েকে একটা ছোট্ট নতুন জামা কিনে দিতে পারে, সেই মানুষগুলোর কি অবস্থা! শুধু তাই নয় যে সমস্ত জায়গায় এই হাট-বাজারগুলো বসে সেখানে শুধু জামা কাপড়ের দোকানে নয়, এখানে কিনতে আসা মানুষরা সারাদিন ঘোরাঘুরির পরে ফুচকা, ঝালমুড়ি, তেলেভাজা, রোল, চাউমিন, মোগলাই ইত্যাদি রাস্তার খাবার খেয়ে থাকে।

একবার ভেবে দেখেছেন এই সমস্ত রাস্তায় বিক্রি করা খাবার দোকান গুলোর মানুষগুলোর কি অবস্থা? মুখ্যমন্ত্রীর কথা মিষ্টির দোকান গুলি আবার খুলেছে। কিন্তু এবারে নববর্ষের দিন কি সেই আগের মত হালখাতা করানো কিংবা দোকানে দোকানে নতুন ক্যালেন্ডার, ফুল, মিষ্টি দেওয়ার চল থাকবে! সত্যি কোন কিছুই জানা নেই, আমরা এই সময় একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানিনা।

করোনা ভাইরাস থাবা বসিয়েছে চৈত্র সেলে। জানা নেই কবে আমরা এই ভাইরাসটি থেকে মুক্ত হব। যুদ্ধ নয়, রক্তপাত নেই, গুলিবর্ষণ নেই একটা ভাইরাস কিভাবে গোটা বিশ্বকে আতংকিত করে তুলতে পারে তার সত্যি না দেখলে বিশ্বাস হতনা।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026