রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর জানালো নবান্ন। জানা গিয়েছে, এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। সম্প্রতি নবান্নের অর্থদপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে। আসলে যারা ২০১৬ সালের জানুয়ারি মাসের আগে অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশন হবে বেতনের অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ। এই সিদ্ধান্ত কার্যকর হলে এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা।
নবান্ন তরফে জানা গিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে উপকৃত হচ্ছেন রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। এই নতুন নিয়ম কার্যকর হবে পুরসভা পঞ্চায়েত কর্মী এবং স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। আসলে, রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। এছাড়া ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ৩০ শতাংশ পান। তবে কিছু পদ্ধতিগত ক্রুটির জন্য ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যারা অবসর নিয়েছিলেন তারা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেলে মূল বেতনের ৫০ শতাংশ পাচ্ছিলেন না।
নবান্ন অর্থদপ্তরের এই নতুন বিজ্ঞপ্তি স্বস্তি দিয়েছে অনেককেই। এই প্রসঙ্গে সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, “২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছিল। কিন্তু কোনো কারণের জন্য ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা পেনশনের অর্থ থেকে বঞ্চিত হচ্ছিল। কিন্তু সরকার যে ভুল শুধরে নিয়েছে, এতেই আমরা খুশি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…