বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা রীতিমতো নজর কেড়েছে হরিয়ানভি দর্শকদের একাংশের।
এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘বেফিকরে স্টুডিওস্’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। বলাই বাহুল্য, সুনিতা বেবির নাচের কোন ভিডিওই নজর এড়ায় না তার ভক্তদের। এই ভিডিওতে সুনিতাকে একটি জনপ্রিয় হরিয়ানভি গান ‘মোরনী সি চাল’এর তালে একটি ঘরোয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। এই হিট ধামাকেদার গানের তালেই সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ভিডিওতে একটি কালো রঙের সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।
উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি ১০ মাস আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ ১৮ লাখ অতিক্রম করে গিয়েছে। তার নাচ যে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উপভোগ করেছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। ১০ মাস পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় সুনিতা বেবির এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিও, দেখে নিন।
১ মে থেকে রান্নার গ্যাস বুকিং ও ডেলিভারির নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে সূত্রের…
দেশের টেলিকম সেক্টরে আবার বড়সড় পরিবর্তন। Jio, Airtel, Vodafone Idea (Vi) এবং BSNL—সব সংস্থাই তাদের…
ভোটের আবহের মধ্যেই নতুন করে চর্চায় রান্নার গ্যাসের নিয়ম। জানা যাচ্ছে, মে মাসের প্রথম দিন…
গরম বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনে যাত্রীদের ভিড়ও বেড়েছে চোখে পড়ার মতো। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার…
গরমের দাপটের মাঝেই স্বস্তির খবর—রাজ্যে আসছে কালবৈশাখী। তবে এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড়, বৃষ্টি ও…
অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই বড় দাবি তুললেন সরকারি শিক্ষকরা। ন্যূনতম বেতন…