আজকাল সকলেই নিজের কষ্টার্জিত টাকা কোথাও না কোথাও সুরক্ষিত রাখতে চান। এই কারণে সবাই নানা জায়গায় নিজের টাকা ইনভেস্ট করে থাকেন। তবে বেশিরভাগ মানুষ কিন্তু ব্যাংকের মধ্যেই টাকা সঞ্চয় করে রাখতে পছন্দ করে থাকেন। আর ব্যাংকেই যদি টাকা সংরক্ষণ করে রাখতে হয় তাহলে ফিক্স ডিপোজিটের জুড়ি মেলা ভার। এই ধরনের অ্যাকাউন্টে সবথেকে বেশি থাকে সুদের হার এবং প্রত্যেকেই এই ধরনের অ্যাকাউন্ট একটা না একটা করতে পছন্দ করে থাকেন। এতে কোন রকম ভয় থাকে না এবং সকলের জন্যই থাকে নানা ধরনের সুযোগ সুবিধা। আপনিও যদি এই ধরনের ফিক্স ডিপোজিট একাউন্ট খুলতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর।
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি নতুন স্কিম নিয়ে আসা হয়েছে, যেখানে তারা জানিয়েছে, দুই কোটি টাকার কম অ্যামাউন্টের ফিক্স ডিপোজিটে এবার থেকে বৃদ্ধি করা হবে সুদের হার। আগামী ২০ জুলাই ২০২২ থেকে এই নতুন সুদের হার কাজ করতে শুরু করবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন সুদের হার
সাত দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট একাউন্টে এই মুহূর্তে সুদের হার রয়েছে তিন শতাংশ। ৪৬ থেকে ৯০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া এফডি একাউন্ট সুদ পাবে ৩.২৫ শতাংশ করে। ৯১ থেকে ১৭৯ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট একাউন্ট পাবে ৪ শতাংশ করে সুদ। ১৮০ দিন থেকে এক বছরের কম মেয়াদের একাউন্টে দেয়া হবে ৪.৫ শতাংশ করে সুদ।
এক বছরে ম্যাচিওর হওয়া এফডি একাউন্ট এর উপর দেওয়া হচ্ছে ৫.৩০ শতাংশ করে সুদ। এক বছর থেকে দু বছর মেয়াদের এফডি একাউন্ট এর উপর সুদ দেওয়া হবে ৫.৪৫ শতাংশ করে। দুই বছর থেকে তিন বছরের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিট একাউন্ট এর উপরে থাকছে ৫.৫০ শতাংশ করে সুদ। ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৫.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে ৩ বছর থেকে ৫ বছরের মধ্যে ম্যাচিওর হওয়া একাউন্টে। ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্ট ম্যাচিওর হবে সেখানে দেওয়া হবে ৫.৬০ শতাংশ। অন্যদিকে ১১১১ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্স ডিপোজিটের সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫.৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এই বর্ধিত সুদ পাবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রবীন নাগরিকরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…