রাজ্য

করোনা সংক্রমণে বেহাল বাংলা, একাধিক নিয়মাবলীর নির্দেশিকা নবান্নের

এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এমনকি এই স্ট্রেনের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। একাধিক রাজ্যে হাসপাতালের বেডের অভাব দেখা গেছে, আবার কিছু রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। অন্যান্য রাজ্যের মত বেহাল দশা বাংলাতেও। এই ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে এবার শক্ত হাতে রাশ ধরলো রাজ্য সরকার।

বর্তমানে বাংলায় ২৪ ঘন্টায় প্রায় ১৭ হাজারের বেশি মানুষ এই মারণভাইরাসের কবলে পড়ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। তাই এবার নবান্ন সংক্রমণের হার কমাতে কিছু কঠিন পদক্ষেপ নিল। নবান্ন দ্বারা প্রকাশিত সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলায় কোন শপিংমল, বিউটি পার্লার, সিনেমা হল খোলা যাবে না। এছাড়া রাজ্যের বাজারে বেচাকেনাতে সময়সীমা বেঁধে দেওয়া হবে। বন্ধ থাকবে যেকোন রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি। সেইসাথে এবার থেকে রাজ্যের সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে বারংবার রাজ্য সরকার বাজারে ভিড় নিয়ে সমস্যায় পড়ছিল। এবার বাজারের সময়সীমা বেঁধে দিল সরকার। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। তবে বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন ওষুধ, মুদিখানা, পেট্রোল পাম্প, এলপিজি ডিস্ট্রিবিউটর, দুধের দোকান ইত্যাদি খোলা থাকবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেউ কোনো আইন লংঘন করলে তাকে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া শাস্তি দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026