রাজ্য

আংশিক লকডাউনের পথে রাজ্য! বন্ধ শপিং মল, জিম, রেস্তোরাঁ

এবারে হয়তো ধীরে ধীরে লকডাউন এর পথে হাঁটতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। তার প্রথম ঝলক শুরু হয়ে গেল শুক্রবার সন্ধ্যা থেকে। শুক্রবার সন্ধ্যা থেকেই বাংলায় সমস্ত রেস্তোরাঁ, বার, শপিংমল, সিনেমাহল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। এছাড়াও আগামী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বাজার হাট দিনে সর্বাধিক ৫ ঘণ্টা খুলে রাখার নির্দেশ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

এর সময়টিও বেঁধে দেওয়া হয়েছে বইকি। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার সবকটি বাজার দোকান সকাল ৭টা থেকে বেলা ১০ টা অবধি খোলা থাকবে। তারপর আবার বিকেল ৩টে থেকে বিকেল ৫টা অবধি খোলা থাকবে সব দোকান। তবে মুদির দোকান এবং ওষুধের দোকানের ক্ষেত্রে ছাড় রয়েছে। বাংলায় বর্তমানে দ্রুতহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই এই মুহূর্তে চেন ব্রেক করা অত্যন্ত প্রয়োজন হয়ে উঠেছে। এই চেন ব্রেক করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হল লকডাউন অথবা আংশিক লকডাউন।

অনেকেই আশঙ্কা করেছিলেন অষ্টম দফা ভোট শেষ হয়ে যাওয়ার পর এই রাজ্যে আংশিক লকডাউন ডাকা হতে পারে। আর হলো ঠিক তাই। অষ্টম দফা নির্বাচনের শেষ হবার ঠিক পরের দিন আংশিক লকডাউন এর পথে হাঁটল কলকাতা।

গতকাল নবান্ন তরফে জানিয়ে দেওয়া হয়েছিল পুরসভা এলাকায় দোকান বাজার খোলার জন্য একটা নির্দিষ্ট সময় স্থির করে দেওয়া হবে। শুক্রবার দক্ষিণ দমদম পৌরসভার ৩দিন দোকান বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করে দিয়েছে। কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা ঠিক পরেই এবারে খোদ নবান্নের তরফ থেকে এহেন ঘোষণা করা হলো। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে প্রতিদিন বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলাতে সংক্রমনের সংখ্যা যথেষ্ট বেশি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026