লকডাউনের দিনগুলোতেও রেশন দোকানে ভিড় অব্যাহত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন সংক্রান্ত একাধিক গোলযোগের খবর পেয়ে অবশেষে পরিস্থিতি মোকাবিলায় পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ভবানীপুরের এক রেশন দোকানে গিয়ে চক্ষু চড়কগাছ মুখ্যমন্ত্রীর। লকডাউন উপেক্ষা করেই রীতিমতো ভিড় জমিয়েছে মানুষ। মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা জেনে নিয়ে, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন তাদের। ভিড় কমাতে কি করা সে বিষয়ে রেশন ডিলারকে ভেবে দেখতে বলেন তিনি।
পরে শুক্রবার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ভিড় আটকাতে তিনি রেশন সামগ্রী প্যাকেট করে বিতরণ করার বিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দেন। মাসিক ৫ কেজি চাল ও ৫ কেজি গম প্যাকেট করে একবারে দেওয়া যায় কিনা সংশ্লিষ্ট আধিকারিককে সে বিষয়ে ভেবে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। রেশনের গোডাউনে এত পরিমাণ খাদ্য সামগ্রী রাখার অসুবিধা হলে পার্শ্ববর্তী ক্লাবগুলোকে এই কাজে ব্যবহার করার পরামর্শও দেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয় এ বিষয়ে। রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয় যে, এবার থেকে প্যাকেট করেই গ্রাহকদের হাতে দিতে হবে চাল, গম ইত্যাদি। রেশন দোকানে মানুষের ভিড় আটকাতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে নির্দেশিকায়। রেশন দোকানের সামনে সাদা বা কালো কালিতে ছক কেটে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সব প্রান্তেই খুব শীঘ্রই এই নিয়ম বলবৎ করা হবে বলে জানিয়েছে নবান্ন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…