শ্রেয়া চ্যাটার্জি – গভীর জঙ্গলের ভিতর পশুরা প্রতিনিয়ত কি করে চলেছে তা সাধারণের চোখে দেখা সম্ভব না। কিছু বছর আগে পেশায় একজন ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা এবং নেশায় একজন ফটোগ্রাফার ভালত্তেরি মুল্কাহাইনেন, ফিনল্যান্ডের, সৎকামোর বাসিন্দা। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে ভালুক ছানারা মহানন্দে গোল গোল করে ঘুরছে।
ঠিক যেন ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে। তারা একেবারে ছোট বাচ্চার মতন ব্যবহার করছে কখনো গোল গোল করে ঘুরছে, কখনো খেলছে, কখনো আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে। তিনি জানান, “আমি প্রতি সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা এদের ছবি তুলি।” তবে এমন একটি ছবি তুলে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, এমন ভালুক ছানা ছোট ছোট বাচ্চার মতন ব্যবহার করছে।
লকডাউনের মাঝে এমন মজাদার ছবি দেখতে কার না ভালো লাগে। এমনিতেই সকলে প্রায় গৃহবন্দি। এই বন্দীদশা তো স্বেচ্ছায় নয়, করোনা থেকে বাঁচতে মানুষগুলোকে জোর করে দেওয়া হয়েছে। এই মন খারাপ থেকে বাঁচতে সবাই কত কিছুই না করছে। কেউ কেউ নতুন করে রান্না শিখছেন কেউ আবার পুরনো প্রতিভাকে একটু ঝালিয়ে নিচ্ছেন, যাদের ফটো তোলার নেশা তারা আবার ছাদ বা বারান্দা থেকে একটু উঁকিঝুঁকি মেরে প্রকৃতির ছবি তুলছেন। সবই তো মন ভালো রাখার জন্য। তবে ভালুক ছানার এমন ছোট্ট ছেলে মেয়ের মতো নাচানাচি করতে দেখে, দেখে আপনি মজা তো পাবেন সাথে অবাকও হবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…