সিমলা: বাড়ির ভেতরে ঝুলন্ত দেহ মিলল সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর তথা নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমারের। সিমলার ব্রকহস্টের বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ দাবি করেছে, আত্মহত্যা করেছেন অশ্বিনী কুমার। তবে কী কারণে এই আত্মহত্যা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে হিমাচল প্রদেশের পুলিশ।
অশ্বিনীকুমার এক সময় হিমাচল প্রদেশের ডিজিও ছিলেন। তাই তার হঠাৎ এমন পরিণতি কেন হল তা নিয়ে রীতিমতো ধন্দে রয়েছে পুলিশ। এ প্রসঙ্গে সিমলার এসপি মোহিত চাওলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বুধবার বাড়ি থেকে অশ্বিনী কুমারের দেহ আমরা উদ্ধার করেছি। কিন্তু কেন তিনি আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানতে পারিনি। সমস্ত ঘটনার তদন্ত করা হচ্ছে।’
হিমাচল প্রদেশের সীরমৌরে অশ্বিনী কুমারের জন্ম। তিন দশকেরও বেশি বিভিন্ন সরকারি পদে ছিলেন তিনি। অবশেষে সিবিআইয়ের ডিরেক্টরও হয়েছিলেন তিনি। প্রত্যেকটি সহকারী পদে নিজের কাজ করে গিয়েছেন তিনি। এমনকি অনেক কিছু সংস্কারমূলক কাজ করে খবরের শিরোনামে উঠে এসেছেন বহুবার। কিন্তু হঠাৎ কী এমন হল যার জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…