নিউজ

সামাজিক দূরত্ববিধিকে ‘থোড়াই কেয়ার’ বিজেপির, নবান্ন অভিযানে থিক থিকে ভিড়

কলকাতা: গতকাল, বুধবার থেকেই বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজনৈতিক মহল তোলপাড়। এমনকি বিজেপির নবান্ন অভিযানের ওপর ভিত্তি করে দু’দিন নবান্নের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিংয়ের যুক্তি দিয়ে রাইটার্স ও নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য। তবুও বিজেপিকে ভয় পেয়ে শাসক দলের এই সিদ্ধান্ত, এমনটাই বিজেপির দলীয় নেতৃত্ব দাবি করেছে। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই বিজেপির নজরে একুশ। আর তাই তার আগে এই নবান্ন অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বিজেপি যুব মোর্চার ডাকা এই নবান্ন অভিযান ঘিরে তত্‍পর হাওড়া কমিশনারেটের পুলিশ। মিছিল আটকাতে সবকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে ব্যারিকেড। মোতায়েন কমব্যাট ফোর্স। তবুও আটকানো গেল না মহিলা মোর্চার নেত্রীদের। সকাল সাড়ে দশটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি মহিলা মোর্চা নেত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই ঘিরেই এই মুহূর্তে উত্তেজনার পারদ আরও চরমে উঠেছে। করোনা পরিস্থিতির মধ্যেই সামাজিক দূরত্ব বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে থিক থিকে ভিড় বিজেপির নবান্ন অভিযান ঘিরে। সারা দেশে যেভাবে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তাতে সামাজিক দুরত্ববিধিকে থোড়াই কেয়ার করেছে গেরুয়া শিবির। সবকিছু ভুলে কার্যত নবান্ন অভিযান নিয়ে মেতেছে গেরুয়া শিবিরের দলীয় নেতৃত্ব।

প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরে পা রেখে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এ প্রসঙ্গে বলেন, ”মমতা দিদি ভয় পেয়েছেন। এ ডর অচ্ছা হ্যায়।’ তারপর সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘বাংলায় অরাজকতা চলছে। বাংলার যুবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত গোটা দেশ। আমি আশ্বাস দিচ্ছি, এই সরকারকে উৎখাত করেই ছাড়ব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026