নিউজ

নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি হবে না, বিতর্কিত মন্তব্য ফ্লিপকার্টের

নাগাল্যান্ড: করোনা পরিস্থিতির মধ্যে এবারে উৎসব মরশুমে অনেকেই অনলাইন শপিং নির্ভর বেশি হয়ে পড়েছে। আবার অনেকে আছে যারা বারো মাস অনলাইন শপিং সাইট থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর এই অনলাইন শপিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হল ফ্লিপকার্ট। কিছুদিনের মধ্যেই পুজো স্পেশাল ‘বিগ বিলিয়ন ডে’ শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। আর তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিজ্ঞাপন দিতে শুরু করেছে ফ্লিপকার্ড কর্তৃপক্ষ। কিন্তু এমন বিজ্ঞাপন দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন নাগাল্যান্ডের এক ক্রেতা। তিনি জানিয়েছেন, তিনি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করার সময় তাকে ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয় যে, নাগাল্যান্ড ভারতের বাইরে এবং তাই সেখানে ফ্লিপকার্ট থেকে কোনও কিছু ডেলিভারি করা যাবে না। অনলাইন শপিং সংস্থার এ হেন আলটপকা মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে এই অনলাইন শপিং সংস্থা।

অনেক ইউজাররা আবার বলেছেন, ভারতে ব্যবসা করার আগে ফ্লিপকার্টে ভারতের ভূগোল, ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জানা উচিত ছিল। এভাবে সমালোচনা করে কার্যত ফ্লিপকার্টকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ফ্লিপকার্টকে নিয়ে মিমের ছড়াছড়ি হয়েছে। তবে এসব কিছুর এতটুকু প্রতিবাদ না করে বিনা বাক্য ব্যয়ে কার্যত নির্ভেজাল ক্ষমা চেয়ে নিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে ফ্লিপকার্টের থেকে ক্ষমা চেয়ে বলা হয়েছে, তারা অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। ভারতে অনলাইন শপিং সংস্থা হিসেবে দেশের যে কোনও প্রান্ত থেকে আসা অর্ডার সেই প্রান্তে ডেলিভার করতে ফ্লিপকার্ট বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে ফ্লিপকার্ট কর্তৃপক্ষ। তবে এতে খুব একটা বরফ গলেনি, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026