বিনোদন

পুজোর আগে ঘরে এল নতুন অতিথি, মা হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি

মা হলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি । 9ই অক্টোবর,শুক্রবার সকালে একটি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মা জানিয়েছেন মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। কুণাল জানান,সন্তানের জন্মের সময় তিনি অপারেশন থিয়েটারেই ছিলেন এবং একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে কুণাল জানিয়েছেন যে,তিনি ও পূজা অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে তাঁরা একটি সুন্দর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পূজার বেবি শাওয়ারের ছবি।সেই ছবিগুলি দেখেই বোঝা গিয়েছিল,তাঁর মা হওয়ার সময় এগিয়ে এসেছে। এর দুদিন পরেই সুসংবাদ এল।

দীর্ঘ বারো বছর ধরে কুণালের সঙ্গে সম্পর্কে ছিলেন পূজা। বাংলায় বেশ কিছু ফিল্ম করার পর পূজা মুম্বইতে চলে আসেন। সেই সময় কর্মসূত্রে আলাপ হয় কুণালের সাথে যা প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। গত বছর পূজা বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা অনুষ্ঠানে যোগ দিয়ে জানান একমাস আগেই তাঁর ও কুণালের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তাঁদের আনুষ্ঠানিক বিয়ে হবার কথা ছিল এই বছর এপ্রিল মাসে। কিন্তু লকডাউনের কারণে তা হয়নি।উপরন্তু পূজা ও কুণাল তাঁদের বিয়ের জন্য সঞ্চিত অর্থ দান করেন করোনা তহবিলে।গত 15 ই অগষ্ট পূজা ও কুণাল নিজের একটি ছবি শেয়ার করেন তাতে পূজার বেবি বাম্প স্পষ্ট বোঝা যায়।

পূজা মুম্বইতে জনপ্রিয় হয়ে ওঠেন কালারস চ্যানেল-এর জনপ্রিয় টিভি সিরিজ ‘দেব’-এর মাধ্যমে। সম্প্রতি তিনি ‘জগজননী মা বৈষ্ণো দেবী’ সিরিয়ালে কাজ করছিলেন। কিন্তু গর্ভবতী হওয়ার কারণে তিনি সিরিয়ালটি ছেড়ে দেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026