বিনোদন

তৈমুরের ভবিষ্যৎবাণী করলেন স্বয়ং সাইফ আলী খান, জানুন কী বললেন

NCB র জেরার মুখে যখন সারা আলি খান পদপিষ্ট হচ্ছিলেন তখন বাবা সাইফ আলি খান কোথায় ছিলেন? তখন তিনি দিল্লিতে ছিলেন স্ত্রী করিনা ও পুত্র তৈমুরকে নিয়ে। অবশ্য সইফের না থাকা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে ইতিমধ্যে। এই ব্যপারে সাইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি তাঁর তিন ছেলে মেয়ের পাশে সর্বদা আছেন। তাঁর তিন ছেলেমেয়ে বুকের তিনদিকে রয়েছে। এমনকি এও শোনা গেছে যে দিল্লি থেকেই সইফ তাঁর মেয়ের জন্য আইনি পরামর্শ নিয়ে মেয়েকে সাহায্য করেছিলেন। এবারে আসি তৈমুর প্রসঙ্গে।

একদম ছোট থেকেই তৈমুরের বিশাল ফ্যান ফলোয়িং। তৈমুরের ছবি তুলতে পাপারাৎজিরা সবসময় ক্যামেরা নিয়ে মুখিয়ে থাকেন। এদিকে তৈমুরও ক্যামেরার সঙ্গে বেশ কমফোর্টেবল। তৈমুরের দুষ্টু মিষ্টি হাসি, টুকুর টুকুর কথা এই সব কিছুই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এখনও তৈমুর যাই করে তাই হিট।

এখানেই শেষ নয়, তৈমুরের আদলে তৈরি পুতুল পর্যন্ত বিক্রি হয়েছে বিভিন্ন দোকানে। এই প্রসঙ্গে করিনা কাপুর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “তৈমুরের জন্য যদি কেউ রোজগার করতে পারেন, তা হলে আমার ছেলেই পুণ্য অর্জন করছে। পুরো বিষয়টিকে এ ভাবে দেখা ছাড়া আমার এবং সাইফের কাছে আর কোনও উপায় নেই।”

এদিকে তৈমুরের জনপ্রিয়তা দেখে বাবা সাইফ আলি খান ভেবেই বসেছেন তাঁর ছেলে ভবিষ্যতে একজন ভালো অভিনেতা হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, “আমি চাই তৈমুর বড় হয়ে ভাল কোনও কাজ করুক। তবে আমি আশা করি ও একজন ভাল অভিনেতা হবে।”

সাইফের আশা তৈমুর কতটা পূরণ করতে পারবে তা অবশ্যই সময় বলবে, তবে খুব শীঘ্র তৈমুরের খেলার সঙ্গী আসতে চলেছে। বর্তমানে করিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা। ২০২১ এর জানুয়ারিতেই হয়তো ভূমিষ্ঠ হতে পারে সইফের চতুর্থ সন্তান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026