নয়াদিল্লি: করোনা ভাইরাস আঘাত হেনেছে দেশের অর্থনীতিতে। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর সে কথা মাথায় রেখে লোন মোরাটরিয়ামের সুযোগ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এবার সেই ভার আর নিতে রাজি নয় আরবিআই।
আজ, শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক। আর তাতে বলাঅ হোয়েছে, গত ছ’মাস ঋণের কিস্তি স্থগিতের যে সুযোগ ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছিল, তা আর বাড়ানো সম্ভব নয়। কারণ, তা ভবিষ্যতে ঋণদানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর সুপ্রিমকোর্টে এ কথা ঘোষণার পর মধ্যবিত্তদের ফের একবার মাথায় হাত পড়ল, এমনটা বলাই যায়।
প্রসঙ্গত করোনা সংক্রমণে দেশের বেহাল অর্থনীতির কথা মাথায় রেখে দুদফায় মোট ছ’মাসের জন্য ঋণের কিস্তি শোধের ওপরে স্থগিতাদেশ দেয় কেন্দ্র। পাশাপাশি ওই সময় কিস্তি না দিলেও ঋণের সুদের ওপরে যে সুদ দিতে হয় তা দিতে হবে না বলে গত ৩ অক্টোবর ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু এই সময়সীমা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিলো আরবিআই। ফলে এবার স্থগিত করে দেওয়া কিস্তি মেটাতে হবে প্রত্যেক ঋণগ্রহীতাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…