কলকাতা: অবশেষে ‘কন বানেগা ক্রোড়পতি’-র ১২তম সিজনে অবশেষে এক কোটি টাকা জিতলেন নাজিয়া আসিম। তিনি নিজে এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তিনি বলিউডের অমিতাভ বচ্চনের সামনে বসে কেবিসি খেলে কোটিপতি হয়েছেন। এই জয়ের সমস্ত কৃতিত্বটাই নিজের মাকে দিয়েছেন তিনি।
কেবিসির প্রথম স্থান থেকেই অডিশন দিয়ে খেলতে এসেছিলেন নাজিয়া। কিন্তু কোন সিজনে সফলতা পাননি। অবশেষে একের পর এক সিজন পেরিয়ে ১২তম সিজনে কোটিপতি হয়েছেন তিনি। নিজের জয় সম্পর্কে নাজিয়া বলেছেন, ‘আমি ভাবতেই পারিনি আমি এত দূর যাব। এবার যেন একটা আধ্যাত্মিক শক্তি আমার সঙ্গে ছিল। প্রথম থেকেই আমার যাত্রাপথ মসৃণ ছিল এবং যখন একটা নির্দিষ্ট ধাপ পেরিয়ে গেলাম, তখন আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন সফল হতে চলেছে।’
এখানেই থামেননি নাজিয়া। নিজের জয়ের সমস্ত কৃতিত্ব মাকে দিয়ে তিনি বলেছেন, আমি যখন বড় হয়ে উঠছি, তখন আমার মা আমায় শেখাতেন কীভাবে সাইকেল চালাতে হয়। এবং সেটা করতে গিয়ে নানা বাধার মুখে প়ড়তে হয়েছে। আমার মাকে শুনতে হয়েছে তুমি মেয়েকে, ছেলে করে ফেলছো।একজন শিশুর উপর এ ধরনের পরিস্থিতির কী প্রভাব পড়ে একবার ভাবুন। প্রায় প্রত্যেকটি ধাপে আমার মা সমাজের সঙ্গে লড়েছেন। এভাবেই একজন সাধারণ মেয়ের কোটিপতি হওয়ার গল্প বলে দিয়ে গেল কেবিসি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…