চেতনা স্তর নেমে দাঁড়িয়েছে পাঁচে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা, ঈশ্বরের উপর ভরসা রেখেছেন তারা। যদি কোন মিরাকেল ঘটে, তবে সৌমিত্র চট্টোপাধ্যায় আবার সাড়া দেবেন। বর্তমানে তার মস্তিষ্ক প্রায় অচল কিন্তু ব্রেন ডেথ কিনা এই বিষয়ে এখনও সরাসরিভাবে মুখ খোলেননি হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্তমানে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম, তাকে সম্পূর্ণরূপে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। ডায়ালেসিস একেবারেই কাজ করছে না সৌমিত্রের পরিবারের লোকেরা ইতিমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় তার শরীরের দ্রুত অবনতি ঘটেছে।
শুক্রবার বিকেল থেকেই তার হৃদস্পন্দন আচমকা অনিয়মিত হয়ে যায়। এমনকি বারবার রক্ত দেওয়ার জেরে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় জ্বর আসছে তাঁর। ফেলুদার শরীরের এমন অবনতির জন্য তাঁর পরিবারের লোকেদের গতকালই ডেকে পাঠানো হয়েছে, আজ ভোর পাঁচটায় হাসপাতলে উপস্থিত হয়েছেন মেয়ে পৌলোমী বোস, তিনি সমস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘বাবা ভালো নেই’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…