বিনোদন

আসছে সুখবর! দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন অভিনেত্রী করিনা

মুম্বই: দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর চতুর্থবারের জন্য বাবা হতে চলেছেন সইফ আলি খান। চলতি বছরের ১২ আগস্ট শর্মিনা পুত্র ঘোষণা করেছিলেন যে, তাঁদের পরিবারের দ্বিতীয় সদস্য আসতে চলেছে। এই মুহূর্তে করিনার বেবি বাম্পও স্পষ্ট। খুব সম্ভবত জানুয়ারিতেই অনুষ্কা শর্মার পাশাপাশি সন্তানের জন্ম দিতে চলেছেন বেবো। তাই এই মুহূর্তে টিনসেল টাউনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে, সইফিনা দ্বিতীয় সন্তানের নাম কি রাখবেন?

সইফ-করিনার প্রথম সন্তানের নাম তৈমুর রাখা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল করিনাকে। এই প্রসঙ্গে তৎকালীন সময়ে তিনি জানিয়েছিলেন যে, সইফ আলি খান ছেলের নাম রাখতে চেয়েছিলেন’ ফাইজ। কিন্তু করিনা তৈমুর রাখতে চাওয়ায় শেষ পর্যন্ত সেই নামটাই রাখা হয়। তবে এই নাম নিয়ে নেটিজেনদের মধ্যে কম সমালোচনার ঝড় ওঠেনি। আর তাই এবার দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে তেমন কিছুই ভাবছেন না সইফিনা, এমনটাই করিনা কাপুর খান এক রেডিও শোতে জানিয়েছেন।

মুম্বইয়ের একটি নামজাদা রেডিও স্টেশনে করিনা কাপুর খান একটি সেলিব্রেটি টক শো সঞ্চালনা করেন। সেখানেই অতিথি হিসেবে ছিলেন নেহা ধূপিয়া। নেহা লকডাউন পর্ব তাঁর দু’বছরের কন্যাসন্তানের সঙ্গে কীভাবে কাটালেন, তা জানতে চান সঞ্চালিকা করিনা। আর সেই সময়ে পাল্টা প্রশ্ন করেন নেহা ধুপিয়াও। তিনি জানতে চান করিনা এবং সইফ আলি খান তাঁদের দ্বিতীয় সন্তানের জন্য কী নাম ভেবে রেখেছেন? এই প্রশ্নের উত্তরে করিনা জানিয়েছেন, ‘তৈমুরের সময় আমরা দেখেছি যে, নাম নিয়ে ভীষণ একটা সমালোচনা হয়েছিল। তাই আমরা ঠিক করেছি, এই কাজটা একেবারে এবারে শেষে করব। এবারে নাম নিয়ে কিছু জাস্ট ভাববোই না। যা হবে দেখা যাবে।’ এভাবেই দ্বিতীয় সন্তানের নামকরণ নিয়ে খোলাখুলি কথা বললেন সইফ-পত্নী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026