রাজ্য

অভিষেকের বাড়ির দরজাতে কালির দাগ, লকেটের কথায়,” ধর্মের কল বাতাসে নড়ে”,”বদলও হবে এবং বদলাও হবে”, বক্তব্য দিলীপের

গতকাল ডায়মন্ড হারবারে যাওয়ার পথে হামলার শিকার হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কনভয়। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। উত্তপ্ত হতে দেখা যায় হাওড়া সহ গোটা বাংলাকে। তবে কেবল বাংলা নয়, উত্তাপ ছড়িয়ে পড়েছে কেন্দ্রেও। গত দিনের হামলাকে নিয়ে টুইট করে এইদিন বিতর্ক তৈরি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইদিন দিলীপ ঘোষ লেখেন,” বদলাও হবে বদলও হবে”।

তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। এমন সময় আরও বড় বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের বিজেপি নেতা সায়ন্তন বসু। এইদিন ক্যামেরার সামনে সায়ন্তন বসু বলেন,”এইবার একটা মারের বদলাতে আসবে চারটে মার।” হুমকিও শোনা গিয়েছে নেতার মুখে। হুঙ্কারের সাথে বসু বলেন,”মারের পাল্টা মার।”

অন্যদিকে, গতকালের প্রতিবাদে এইদিন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাড়িতে চালানো হয়েছে হামলা। অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের দিকে। তবে এই অভিযোগকে এইদিন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। গেরুয়া শিবিরের দিল্লী শাখার পক্ষ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে। দিল্লি পুলিশ হতে জানানো হয়েছে, এই ঘটনার কথা তৃণমূলের পক্ষ থেকে বলা হলেও, লিখিত কোনও অভিযোগ এখনও করা হয়নি। সেই ঘটনার অভিযোগই তোলা হয়েছে বিজেপির ওপরে। এই বিষয়ে এইদিন মন্তব্য করতে দেখে গিয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। নিউটনের তৃতীয় সূত্র মনে করিয়ে দিয়ে এই দিন তিনি লিখেছেন,”প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আর তাছাড়াও ধর্মের কল বাতাসে নড়ে।”

তবে সূত্র হতে জানা গিয়েছে, গতকাল অভিষেকের দিল্লির বাড়ির বাইরে কালো দাগ দিয়ে দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026