নিউজ

ভারতীয় রেলস্টেশনে উর্দু ভাষায় লেখা নাম, মুছে ফেলার সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক

উত্তরাখণ্ডে রেলস্টেশন গুলিতে আর স্টেশন গুলির নাম উর্দুতে লেখা থাকবে না, উর্দুর বদলে নামগুলি এবার থেকে লেখা হবে সংস্কৃততে। এমনটাই জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে। রেলের ম্যানুয়াল অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলমন্ত্রকের তরফে। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, রেলওয়ে স্টেশনগুলির নাম হিন্দি, ইংরেজি এবং সংশ্লিষ্ট রাজ্যের দ্বিতীয় ভাষাতেই লেখা হয়। যেহেতু উত্তরাখণ্ডের দ্বিতীয় ভাষা সংস্কৃত, তাই এবার থেকে স্টেশনের নাম উর্দুর বদলে সংস্কৃততেই লেখা হবে।

২০১০ সালে উত্তরাখণ্ড সরকার সংস্কৃতকে দ্বিতীয় সরকারী ভাষার মর্যাদা দেয়। রেলের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় মন্ত্রী ইঙ্গিত করার পরে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেশনের নামগুলি আগে উর্দুতে লেখা হয়েছিল কারণ আগে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের অংশ ছিল এবং উত্তরপ্রদেশের দ্বিতীয় ভাষা উর্দু। রেলের কর্মকর্তারা বলছেন যেহেতু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এখন দুটি পৃথক রাজ্য, তাই রেল এই পরিবর্তন আনছে।

আরও পড়ুন : পণ্যবাহী ট্রেন দেরি করলে, ক্ষতিপূরণ দেওয়ার ভাবনা রেলের

আপাতত জানা যাচ্ছে, দেহরাদুন, হরিদ্বার, রুরকি লাকসর, রায়ওয়ালা, দোইওয়ালা, ঋষিকেশ এই স্টেশন গুলির নাম সংস্কৃতে করা থেকেই শুরু হবে রেলস্টেশনের নামের ভাষা পরিবর্তনের কাজ। এই স্টেশন গুলি থেকেই শুরু হবে রেলস্টেশনের নাম উর্দু থেকে সংস্কৃতে করা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026