খেলা

ভারতীয় দুই ক্রিকেটারের রেকর্ড ভেঙ্গে রোহিতের ঝুলিতে ন’হাজার রান

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে রোহিত শর্মা আরও একটি মাইলফলক অর্জন করলেন। রোহিত শর্মা এই সিরিজে ১০, ৪২ এবং ১১৯ রান করেন। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যাবধানে জয়লাভ করে ভারত। ভারতীয় বোলাররা ৫০ ওভারে অস্ট্রেলিয়াকে ২৮৬-৯ এর মধ্যে সীমাবদ্ধ রাখে। শিখর ধাওয়ান অস্ট্রেলিয়া ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে চোট পাওয়ায় ব্যাট করতে নামেননি তাই রোহিত শর্মা কে এল রাহুলের সাথে ব্যাটিং শুরু করেছিলেন। ধাওয়ানের কাঁধে স্ক্যান করা হয়েছে, তিনি ভারতের পক্ষে রান তাড়া করতে নামেননি তাই তার জায়গাটি রাহুল নিয়েছিলেন।

ভারতের হয়ে ফর্মের শীর্ষে থাকা রোহিতের একদিনের ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করতে মাত্র চার রান দরকার ছিল। রবিবার বেঙ্গালুরুতে তৃতীয় ওয়ানডেতে জশ হ্যাজলউডের প্রথম ওভারেই তিনি তার নয় হাজার রান পূর্ণ করেন। সৌরভ গাঙ্গুলি এবং শচীন টেন্ডুলকারের মতো তারকা ব্যাটসম্যানকে ছাপিয়ে রোহিত তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ৯০০০ রান পূর্ণ করলেন।

আরও পড়ুন : রোহিত ও কোহলির ব্যাটে ভর করে অজি বধ ভারতের

রোহিত ২১৭ ইনিংসে ৯০০০ ওয়ানডে রান পূর্ণ করার কৃতিত্ব অর্জন করেছেন। যেখানে সৌরভ গাঙ্গুলি ২২৮ এবং শচীন তেন্ডুলকার ২৩৫ ইনিংস নিয়েছিলেন ৯০০০ ওডিআই রান করতে। বর্তমানে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মাত্র ১৯৪ ইনিংসে ৯০০০ ওয়ানডে রান পূর্ণ করে এই কীর্তি অর্জনে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে তালিকার শীর্ষে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ২০৮ ইনিংসে ৯ হাজার ওয়ানডে রান পূর্ণ করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026