ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি দুর্দান্ত বেলি ডান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিও শেয়ার করেই চর্চায় নম্রতা।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।
১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে একেবারে স্বল্প পোশাকে দুর্দান্ত বেলি ডান্স করতে দেখা গিয়েছে নম্রতা মাল্লাকে। একেবারে মানানসই মিউজিকের সাথেই নৃত্য পরিবেশন করেছেন তিনি। নম্রতা যে ইন্ডাস্ট্রির অন্যতম ভালো নৃত্যশিল্পী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। একেবারে ক্যাজুয়াল ভাবেই নিজের এই সাম্প্রতিক বেলি ডান্সের ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। এই ধরনের নাচ পরিবেশন করতে তিনি যে যথেষ্ট দক্ষ, তা ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। তার সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেও তার নাচের এমন একাধিক ভিডিও চোখে পড়বে। তবে আপাতত অভিনেত্রীর এই বেলি ডান্স মুগ্ধ করেছে সকলকে। অবশ্য নেটজনতার সেই মুগ্ধতার ঝলক কমেন্টবক্সেই মিলবে।
Robert Aramayo delivered one of the most emotional moments at the 2026 BAFTA Film Awards…
BritBox has acquired U.S. streaming rights to A Woman of Substance, the new adaptation of…
The 2026 BAFTA Film Awards delivered glamour, surprises, and heartfelt tributes. From unexpected wins to…
Kate Hudson is lending her voice to the 2028 Summer Olympics in Los Angeles. The…
Daniel Radcliffe has revealed that he, Emma Watson, and Rupert Grint were once pitched a…
February may be short, but Europe’s cultural calendar is packed with exhibitions, films, TV premieres,…