বিনোদন

Namrata Malla: ‘কাজরারে’ গানে এভাবে নাচলেন নম্রতা মাল্লা, তোলপাড় ইন্টারনেট

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি একটি হিট, জনপ্রিয় বলিউড গানের সাথেই দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিওর সূত্র ধরেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শুটিং সেটে কাজের ফাঁকেই বানাতে দেখা গিয়েছে নম্রতাকে। বলিউডের জনপ্রিয় ছবি ‘বান্টি অর বাবলি’। ‘কাজরা রে’ উল্লেখ্য বলি ছবির হিট গান। পর্দায় এই গানের তালে দেখা গিয়েছিল অন্যতম সুন্দরী বলি ডিভা ঐশ্বর্য রাই বচ্চনকে। তবে সম্প্রতি এই গানের তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে নম্রতা মাল্লাকে। একেবারে লাল ঘাগড়া চোলিতেই এই ভিডিওটি বানিয়েছিলেন তিনি। এদিন নেটের ঘাগড়ায় ছিলেন তিনি। নেটজনতার অনেকের মতে নিজের নাচ দিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকেও টেক্কা দিয়েছেন নম্রতা। তবে বাস্তবে ঐশ্বর্য রাই বচ্চনকে টেক্কা দিতে না পারলেও নিজের ভক্তদের মন আবারো কেড়েছেন তিনি। কুড়িয়েছেন একরাশ প্রশংসাও। সকলের জন্য অভিনেত্রীর নাচের সেই ভিডিওটিই রইল আরো একবার।

Devparna Acharya

Recent Posts

স্বস্তির হাওয়া, একধাক্কায় কমল সোনা-রুপোর দাম! আজকের সর্বশেষ রেট জানুন

সোনা ও রুপোর বাজারে অবশেষে মিলল স্বস্তির খবর। গতকালের ধারাবাহিকতায় আজও কমল হলুদ ধাতুর দাম।…

April 29, 2026

পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরবিদায় রুপোলি! বিসিসিআইয়ের নিয়মেই বদল, জানালেন প্রীতি জ়িন্টা

আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের জার্সি বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করেছে। লাল এবং রুপোলি—এই দুই রঙের…

April 29, 2026

১২ মিনিটের চার্জে কলকাতা থেকে পুরুলিয়া! বাজারে সস্তায় Avon E-Zap DX ই-স্কুটার

পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামের বাজারে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতেই সাশ্রয়ী মূল্যে নতুন বিকল্প…

April 29, 2026

BSNL Long Validity Plan: ৫ মাস পর্যন্ত চলবে সস্তার রিচার্জ, প্রতিদিন ২GB ডেটা সহ আনলিমিটেড কলিং

টেলিকম সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea-র সঙ্গে পাল্লা দিতে…

April 29, 2026

Google Wallet-এ সেভ করুন আধার কার্ড: কীভাবে করবেন? জেনে নিন পুরো প্রক্রিয়া

আপনার কাছেও আধার কার্ড (Aadhaar Card) রয়েছে? তাহলে আপনার জন্য বড় খবর। এখন আর সবসময়…

April 29, 2026

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আমেজ অনেকটাই বদলে গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম…

April 29, 2026