খেলা

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেও ইতিহাস গড়লেন ওয়াশিংটন সুন্দর, পিছনে ফেললেন বীরেন্দ্র শেওয়াগ কিংবা সুরেশ রায়নাকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সফর শেষে ভারতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মা সহ একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলশ্রুতিতে সেই স্থান পূরণ করেছেন সঞ্জু স্যামসান, শুভমান গিল কিংবা ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা। আজ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ভারত। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জা জনক ভাবে পরাজিত হলেও ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছেন ওয়াশিংটন সুন্দর।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত একদিনের সিরিজে বিধ্বংসী ব্যাটিং করে আলোড়ন সৃষ্টি করেছেন ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। পাশাপাশি ৭ নম্বরে ব্যাটিং করতে এসে ভারতীয় ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য ও রেকর্ড গড়েছেন তিনি। ৭ নম্বরে ব্যাটিং করতে আসা ওয়াশিংটন সুন্দর মাত্র ১৬ বলে ৩৭ রানের অপরাজিত আক্রমাত্মক ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে ৩০০-র গণ্ডি পার করান। সাথে সাথে তিনি ভারতীয় ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে শেষ উইকেটে এসে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লিখলেন।

ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও লম্বা রানের পাহাড় গড়তে পারেনি টিম ইন্ডিয়া। দলের হয়ে শিখর ধাওয়ান, শুভমান গিল এবং শ্রেয়াস আইয়ার ব্যক্তিগত অর্থশত রানের ইনিংস খেলেন। মূলত তাদের লম্বা ইনিংসের উপর নির্ভর করে ভারতীয় দল নির্ধারিত ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে।

৩০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ব্যর্থ হলেও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যক্তিগত অপরাজিত ৯৪ রানের ইনিংস এবং টম লাথামের অপরাজিত ১৪৫ রানের বিধ্বংসী ইনিংসের উপর নির্ভর করে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তবে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের মুখ দেখলেও রেকর্ড সৃষ্টি করেছেন ওয়াশিংটন সুন্দর। ওডিআই ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে নিজের নাম লিখেছেন তিনি।

এক নজরে দেখে নিন, ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের জন্য সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ব্যাটসম্যানদের তালিকা-

১. ২৩১.২৫ ওয়াশিংটন সুন্দর বনাম নিউজিল্যান্ড
২. ২২৫ বিনয় কুমার বনাম জিম্বাবুয়ে, ২০১৩
৩. ২১৮.১৮ বীরেন্দ্র শেবাগ বনাম শ্রীলঙ্কা, ২০০৫
৪. ২১৫.৬৮ যুবরাজ সিং বনাম বাংলাদেশ, ২০০৪

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026