বিনোদন

সদ্য মা হয়েছেন ‘মিঠাই’র নন্দা! ছেলের সঙ্গে প্রথম পুজোর কি প্ল্যান প্রিয়ম-শুভজিৎের?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইতে নন্দার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ম চক্রবর্তী। তবে হঠাৎ করে মিঠাই ধারাবাহিকে শ্যুটিং করা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। শুধু মিঠাই নয় ধারাবাহিক, ওয়েব সিরিজের সব শ্যুটিং এখন বন্ধ রেখেছেন অভিনেত্রী। প্রথমে তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে মিঠাই এর নন্দার চরিত্র থেকে স্বেচ্ছায় সরে এসেছেন প্রিয়ম। তারপরেই আসল কারণ জানা যায় জুলাই মাসে। তাঁর ধারাবাহিক ছাড়ার কারণ।।

এই জুলাইতেই প্রথমবার মা হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ছেলের মা বাবা প্রিয়ম চক্রবর্তী আর শুভজিৎ করের। এখন ছেলেকে নিয়ে সমস্ত দিন কাটছে অভিনেত্রীর। ছেলেকে নিয়ে কাটছে এই বারের জন্মদিন। তাই এই পুজোটাও একেবারেই সম্পূর্ণ আলাদা অন্যবারের তুলনায়। ছেলেকে নিয়ে প্রথম জন্মদিন। এক সাক্ষাৎকারে অভিনেতা শুভজিৎ জানিয়েছেন, ছেলেকে কাছে পাওয়ার পর এবারের পুজো তাঁদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। সন্তানের মা-বাবা হওয়ার পর থেকে তাঁদের জীবন খুশিতে ভরে গিয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন দুই তারকার গোটা সময়টা নিয়েই কাটে এই একরত্তিকে নিয়ে।

প্রিয়ম জানিয়েছেন, ‘মা হওয়া এই পৃথিবীর সেরা অভিজ্ঞতা। যতদিন না তাঁদের জীবনে ছেলে এসেছে ততদিন এটা বোঝেননি। সব কিছুই বদলে গিয়েছে তাঁদের জীবনে। অনেক কিছু পরিবর্তন এসেছে। যেমন আগে পুজোর সময় তিনি নিজের জন্য অনেক জামা কিনতেন। আর এখন ছেলের জন্য কেনেন। পঞ্চমী থেকেই একরত্তি নতুন জামা পরা শুরু করে দিয়েছে। একরত্তির পুজো তো মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে, ওই দিনই খুদে নতুন জামা পরেছিল।’

‘ধ্রুবতারা’খ্যাত শুভজিৎ এবারের পুজো প্ল্যান প্রসঙ্গে বললেন, এখন পঞ্চমী, নবমী আর দশমীর মধ্যে তাঁর কাছে কোনও পার্থক্য নেই সেভাবে। যেহেতু ঘরে একজন ছোট সদস্য আছে তাই তাঁর কথা মাথায় রেখে বাড়িতেই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। এই মুহূর্তে শ্যুটিং না থাকায় এবারের পুজোতে পুরো পরিবার গ্রামের বাড়ি নৈহাটি যেতে পারেম। এই প্রথম তাঁর ছেলে গ্রামের বাড়িতে যাবে তাই তিনি বেশ উত্তেজিত।

প্রিয়ম আর শুভজিৎ এদিন আরো জানালেন, প্রতিবার পুজোর জন্য তাঁরা সবসময় বেশি করে ছুটি জমিয়ে রাখতেন। আর পুজো এলেই দুজনে ঘুরতে বেরিয়ে পড়তেন তো কখনো লং ড্রাইভে বেরিয়ে পরতেন। তবে এবারে তা না হলেও পরেরবার করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে আগের মতো ঘুরতে বেরিয়ে পড়বেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026