বিনোদন

Moyna Song: এবার পুজোয় টুম্পা নয় প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে ‘ময়না’! মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও

গত বছরের শেষের দিকে নেটদুনিয়ার ট্রেন্ডিং গানের মধ্যে অন্যতম হিট ছিল টুম্পা সোনা। প্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ার রিলে বেজে উঠেছিল এই গান। এমনকি এই গানের সুরে বিয়েবাড়ির কনেও নেচে উঠেছিল। বাংলা ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’ এর জনপ্রিয় গান ‘টুম্পা’র জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আট থেকে আশি সকলের মুখে মুখে ঘুরেছে এই গান। সুপার ডুপার হিট হয়েছিল টুম্পা। এমনকি বহু তারকা এই গানে কোমর দুলিয়েছিলেন তারকারা।

টুম্পা এতটাই জনপ্রিয় পেয়েছিল যে বিনোদন জগৎ ছাড়িয়ে ঢুকে পড়েছিল রাজনীতির ময়দানে। এই বছর বিধানসভা নির্বাচনের আগে বাম বিজেপির ভোট প্রচারের অঙ্গ হয়ে উঠেছিল এই গানের প‍্যারোডি মিউজিক। সময়ের সাথে সাথে এই গানটি নিয়ে মাতামাতি অনেকটা কমে গেলেও টুম্পা এখনো রয়ে গিয়েছে বাঙালির মনে। এবারের দুর্গা পুজোয় টুম্পাকে টক্কর দিতে উপস্থিত হয়েছেন ‘ময়না’।

টুম্পা সোনার স্রষ্টাই জন্ম দিয়েছেন ময়নাকে। তবে টুম্পা সোনাতে সাদা মণির চোখ নিয়ে যে মেয়েটি বাজিমাত করেছিলেন বহু পুরুষ মনে। টুম্পা থুরি সুমনা দাস এবারে আর ময়না হয়নি। এই নতুন মিউজিক ভিডিয়োতে সুমনার জায়গা নিলেন টলিউডের মিষ্টি অভিনেত্রী ঋত্বিকা সেন। এবারেও ময়নার সঙ্গী হলেন সায়ন ঘোষ। ময়না গানের কথাও লিখেছেন আরব দে চৌধুরী। এমনকি গানটি গেয়েছেনও তিনি।

এই গানের র‍্যাপ অংশটি শোনা গিয়েছে জেড বি এর গলায়। সঙ্গীত পরিচালনার গুরু দায়িত্বে ছিলেন অভিষেক সাহা। ইতিমধ‍্যেই রৌনক এন্টারটেনমেন্টের ইউটিউব  চ‍্যানেলে মুক্তি পেয়েছে এই নতুন গানটি। আর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের থেকে ভালোই সাড়া মিলেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, নতুন সিক‍্যুয়েল রেস্ট ইন প্রেম ২ আসতে চলেছে। তবে কবে আসবে এই সিরিজ তা জানা যায়নি। তার বদলে তাঁরা নিয়ে আসছেন এক নতুন ডার্ক কমেডি ওয়েব সিরিজ। যার মূল চরিত্রে অভিনয় করছেন ইউটিউবার কিরণ।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026