নিউজ

ইউএস ওপেন জিতলেন নাওমি ওসাক

এবারের ইউএস ওপেনে ফ্লাশিং মিডোস বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের রং ছড়ালেন নাওমি ওসাকা। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ২০২০ সালের ইউএস ওপেন জিতলেন ২২ বছর বয়সী এই জাপানি টেনিস তারকা। মহিলাদের সিঙ্গলস ফাইনালে আজারেঙ্কাকে ১-৬, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন ওসাকা। দু’বছর আগে  ইউএস ওপেন জিতেছিলেন তিনি। তারপর জিতে নেন অস্ট্রেলিয়ান ওপেন। আর এই নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয় ওসাকার।

ইউএস ওপেনে এবার কৃষ্ণাঙ্গদের ওপর জুলুম এবং বর্ণবিদ্বেষের বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ গড়ে তুলেছিলেন ওসাকা। ইউএস ওপেনের সাতটা ম্যাচেই তিনি নেমেছিলেন বর্ণবিদ্বেষের শিকার হওয়া সাত জনের নামে মাস্ক পরে। আর দ্বিতীয়বার ইউএস ওপেন জেতার পর ওসাকা এই জয় উৎসর্গ করলেন আর এক কৃষ্ণাঙ্গকে। কোবে ব্রায়ান্টের নাম লেখা জার্সি পরে প্রত্যেক ম্যাচে হাজির হন তিনি। এনবিএ কিংবদন্তি কোবে এ বছরই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এদিনের খেতাব জয় তাঁকেই উৎসর্গ করেন জাপানি টেনিস তারকা। একজন ২২ বছর বয়সী খেলোয়াড়ের পক্ষে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এইভাবে লড়াই করাটা খুবই প্রশংসাজনক বলে মনে করছে ক্রীড়ামহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026