কলকাতা : দীর্ঘ লকডাউনের পর ৬ মাসের মাথায় আজ ফের শুরু হয়েছে কলকাতা মেট্রো রেল পরিষেবা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চালু হলেও কোথাও যেন একটা ছন্দপতন থেকেই গেছে। গত মাস থেকেই খবর মিলেছিলো সেপ্টেম্বরের প্রথম থেকেই কলকাতায় চলবে মেট্রো।
কিন্তু তার পাশাপাশি এও জানানো হয় মেট্রো চললে মানতে হবে সকল করোনা বিধি-নিয়ম। কিন্তু আজ সপ্তাহের প্রথম দিনই মেট্রো চড়তে গিয়ে যা অভিজ্ঞতা হলো তাতে কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে তিলোত্তমার আমজনতার। কারণ মেট্রোয় চাপার জন্য অসংখ্য যাত্রীর কাছে অ্যাপ ডাউনলোড করার মতো উপযুক্ত মোবাইল ছিলো না। বা কারোর ছিলো না হাই স্পিড ইন্টারনেট।
আবার অনেকের আধুনিক মোবাইল ফোন থাকলেও তারা মেট্রোয় নিয়মিত যাত্রী নন বলে স্মার্ট কার্ড করান নি। আবার এসব পেড়িয়ে যাঁদের সব আছে, তাঁরা স্টেশনে এসেও অন্যের সাহায্যে অ্যাপ ডাউনলোড করতে গিয়ে দেখলেন মেট্রো সার্ভার-ই ডাউন। সব মিলিয়ে মেট্রো রীতিমতো কালঘাম ছুটেছে কলকাতাবাসীর। জানানো হয়েছিলো যাদের স্মার্ট কার্ড আছে কিন্তু ব্যালান্স নেই তাঁরা মেট্রো স্টেশনের কাউন্টার থেকে রিচার্জ করাতে পারবেন।
অন্যদিকে মেট্রো স্মার্ট কার্ডের মেয়াদ ফুরালেও তা রিনিউ করার সুযোগ মিলবে। কিন্তু এতোকিছুর মাঝেও আজ সুবিধা জোটেনি আমজনতার। এখন প্রশ্ন হল এতো কিছু করেও কি শহরের মানুষ মেট্রোর সুবিধা ভোগ করবে না? উত্তর ক্রমশ প্রকাশ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…