নিউজ

ব্যারিকেড ভেঙে রণক্ষেত্র নিজাম প্যালেস! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যাপক ইটবৃষ্টি

নারদ স্টিং অপারেশন কাণ্ডের রাজ্যের ৩ বিধায়ক ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্র কে গ্রেফতার করেছে সিবিআই। তার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এই চার জনকে গ্রেফতারের পর একেবারে রণক্ষেত্র নিজাম প্যালেস। লকডাউন চলছে রাজ্যে কিন্তু এই সমস্ত লকডাউনকে একেবারেই তোয়াক্কা না করে, বিক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

ব্যারিকেড ভেঙে পুলিশকে ধাক্কা মেরে নিজাম প্যালেসে ঢোকার চেষ্টা করছেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দফায় দফায় মারধোর ধস্তাধস্তি, রাস্তায় শুয়ে প্রতিবাদ, নিজাম প্যালেস এর ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অবস্থান সবকিছু মিলিয়ে একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলা। তৃণমূলের সর্বস্তরের কর্মীরা এই বিক্ষোভে অংশ গ্রহণ করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি আনানোর জন্য ইতিমধ্যেই নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, আজকেই এই চার নেতার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই এবং আজকেই চারজনকে নগর দায়রা আদালতে পেশ করার প্রক্রিয়া চলবে।

আদালতের বাইরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য প্রচুর পুলিশ মোতায়ন করে ফেলা হয়েছে। অন্যদিকে নিজাম প্যালেস এর পরিস্থিতি বিচার করেই পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা মাইক ব্যবহার করে ভিড় সরানোর চেষ্টা করলেন। মাইকিং কোন ভাবে কাজ করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই অগ্নিগর্ভ হয়ে উঠল নিজাম প্যালেস এর বাইরের চত্বর।

আর এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন চিহ্ন উঠেছে রাজ্যপালের উপরে। প্রথম থেকেই রাজ্যপাল যে বিজেপির সমর্থক সেটা কোন কোন ভাবে প্রকাশ পাচ্ছে। উনি বিজেপি সমর্থকদের বাড়ি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, সাথেও বিজেপি বিধায়ককে নিয়ে যাচ্ছেন। এবারে সেই প্রসঙ্গেবিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল কে উদ্দেশ্য করে বললেন এরকম একটা গর্হিত কাজ তিনি কিভাবে করতে পারেন। তার কথায়, “আমরা হাই কোর্টে লিখিত জানিয়েছিলাম আমাদের কাছ থেকে ওরা কোনো অনুমোদন গ্রহণ করেনি। রাজ্যপাল যেদিন ওদের অনুমোদন দিয়েছিলেন সেদিন আমি বিধানসভার অধ্যক্ষ পদে বহাল ছিলাম। সেই সময় বিধানসভা বাইপাস করে রাজ্যপাল কিভাবে এই জিনিসটা অনুমোদন দিতে পারেন? আমিতো অবাক হয়ে যাচ্ছি এটা দেখে!”

পুলিশের সঙ্গে ধাক্কা ধাক্কি, ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করল তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের গলায় একটা অভিযোগ, যদি এই তিনজনকে গ্রেফতার করা হয় তাহলে শুভেন্দু এবং মুকুলকে একই দিনে গ্রেফতার করতে হবে। না হলে বাংলায় আগুন জ্বলবে। ইতিমধ্যেই এই বিক্ষোভের আগুন নিজাম প্যালেস থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলায় জেলায় শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ অবস্থান। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে। তাদের একটাই অভিযোগ, শুভেন্দু মুকুলকে কি কোনভাবে সিবিআই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ? কারণ ওই একই ভিডিওতে কিন্তু শুভেন্দু অধিকারী এবং দেখা গিয়েছিল। সিবিআই সাফাই দিয়েছে, যেহেতু ওরা দুজনে তখন লোকসভা এবং রাজ্যসভার সাংসদ ছিলেন তাই লোকসভা এবং রাজ্যসভার স্পিকার এর অনুমোদন লাগবে, সে অনুমোদন এখনও মিলেনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026