রাজ্য

গ্রেফতার শোভন, খবর পেয়ে নিজাম প্যালেসে দৌড়ে এলেন রত্না, দেখা নেই ‘বান্ধবী’ বৈশাখীর

নারদ কাণ্ডে তদন্ত করতে গিয়ে সিবিআই আজ সকালে রাজ্যের দুই মন্ত্রী এবং বিধায়ককে গ্রেপ্তার করেছে। তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের বাড়িতে সকাল-সকাল পৌঁছে যায় সিবিআই গোয়েন্দা বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে নিজাম প্যালেসে আনা হয়। অন্যদিকে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে। এছাড়াও গ্রেফতারির কোপে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। স্বামীর গ্রেপ্তারির খবর শুনে তড়িঘড়ি সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেসে পৌঁছান তার স্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

রত্না চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে পৌঁছে বেশি বাক্যব্যয় না করে শুধুমাত্র সাংবাদিকদের বলেন, “বেশি কিছু বলতে চাই না। আমি আইনজীবীদের সাথে কথা বলবো। তারপর তাদের পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেব।” রত্না চট্টোপাধ্যায় ছাড়াও নিজাম প্যালেসে সহকর্মীদের পাশে দাঁড়াতে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে বলেছেন, “বেআইনিভাবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমায় গ্রেফতার করতে হবে। না হলে আমি সিবিআই দপ্তর থেকে বেরোবো না।”

প্রসঙ্গত উল্লেখ্য, এখন অব্দি বিবাহবিচ্ছেদ না হলেও শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায় আলাদা থাকেন। বারংবার বঙ্গ রাজনীতির ইতিহাসে তাদের সম্পর্কের টানাপোড়েন প্রকট হয়েছে। তাদের সম্পর্কের মাঝে বারংবার নাম জড়িয়েছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে বান্ধবীর সাথে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে শোভনবাবু বা তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে টিকিট পায় না। অন্যদিকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়াই করে জয় হাসিল করে রত্না চট্টোপাধ্যায়। আজ বান্ধবীকে দেখা না গেলেও স্ত্রী পাশে এসে দাঁড়িয়েছে শোভনবাবুর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026