রাজ্য

সচেতনতা বজায় রাখলে লকডাউনের কোন প্রশ্নই উঠছে না, দেশবাসীকে আশ্বাস দিচ্ছেন প্রধানমন্ত্রী

সারা দেশে করোনাভাইরাস এর পরিস্থিতি অত্যন্ত খারাপ। কিন্তু এখনো কেন্দ্রের তরফ থেকে লকডাউন করার কোনো ঘোষণা হচ্ছে না, একথা স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশে ভাষণে মোদি বললেন, “আপনারা সচেতন হলে, লকডাউন এর কোন প্রশ্নই নেই।” তিনি আরো বললেন, “দেশকে লকডাউন এর হাত থেকে রক্ষা করতে হবে।” রাজ্যগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন, “লকডাউন হোক সর্বশেষ বিকল্প। মাইক্রো কনটেনমেন্ট জোনের ওপর বেশি জোর দেওয়া উচিত।” ইতিমধ্যেই করোনা মোকাবিলার জন্য দিল্লি, উত্তরপ্রদেশের সহ বেশ কিছু জায়গায় লকডাউন ঘোষণা হয়ে গেছে। আগামীকাল থেকে মহারাষ্ট্র লকডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ দিন প্রধানমন্ত্রীর ভাষণে ছিল লকডাউন এর তীব্র বিরোধিতা। কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নরেন্দ্র মোদী বলেছেন, “সকলে করোনা বিধি মেনে চলুন। অকারনে বাইরে বেরোবেন না। আগের বছরের স্মৃতি যাতে না ফিরে আসে, তার জন্য রাজ্যগুলির কাছে অনুরোধ আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকুন। তারা যেখানেই রয়েছে সেখানেই থাকতে পরামর্শ দিচ্ছি। সেখানেই তাদের ভ্যাকসিন দেওয়া হবে।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরো বলেছেন, “গতবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত দুর্বল ছিল। মনে করে দেখুন আগের বছর আমাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। এই ভাইরাস সম্পর্কে আমরা খুব একটা সচেতন ছিলাম না। আমরা জানতাম না এই ভাইরাস কিভাবে কাজ করে। কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমরা এর মোকাবিলা করতে পেরেছি। অক্সিজেন সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে। হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। বিশ্বের মধ্যে ভারতেই করোনা টিকা সবথেকে সস্তায় মিলছে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026