বিনোদন

রানি মুখার্জীর সঙ্গে রোম‍্যান্টিক হলেন প্রসেনজিৎ, ফিরে গেলেন পঁচিশ বছর আগে

সুপারস্টারদের স্টারডম অনেকাংশে নির্ভরশীল হয়ে গেছে ওয়েব দুনিয়ার উপর। টলিউড ইন্ডাস্ট্রির তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit chatterjee)-ও এর ব্যতিক্রম নন। এবার তিনি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন।

তবে প্রসেনজিৎ নিজের স্টারডমের কথা মাথায় রেখে বিগ বাজেটের ওয়েব সিরিজের মাধ্যমে ডেবিউ করতে চলেছেন ওয়েব দুনিয়ায়। প্রসেনজিৎ অভিনীত ওয়েব সিরিজটি নির্মিত হবে বলিউড ইন্ডাস্ট্রিতে। এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ-এর বিপরীতে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি (Aditi Rao haydari)। প্রসেনজিৎ-এর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

ওয়েব সিরিজটির চিত্রনাট্য মূলতঃ তৈরী হচ্ছে স্বাধীনতা-পূর্ব যুগে ভারতে তৈরী প্রোডাকশন হাউজ ‘বম্বে টকীজ’-এর কাহিনী নিয়ে। হিমাংশু রাই (Himangshu Rai) ও দেবিকা রানী (Devika Rani) র ‘বম্বে টকীজ’ ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমার ভাগ্য। তৈরী হয়েছিল সিনেমার স্বর্ণযুগ। হিমাংশু রাই-এর চরিত্রে সম্ভবত প্রসেনজিৎ অভিনয় করবেন। চরিত্রটি সম্পর্কে প্রসেনজিৎ যথেষ্ট আশাবাদী।

এই সব কিছুর মাঝেই হঠাৎই প্রসেনজিৎ উস্কে দিলেন পঁচিশ বছর আগের নস্টালজিক মুহূর্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ও রানী মুখার্জী (Rani mukherjee)-র একটি রোম‍্যান্টিক ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে ‘মন আমার এক নতুন মস্তানী শিখেছে’ গানের সঙ্গে রানী ও প্রসেনজিৎ-কে অভিনয় করতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে ক্যাপশন দিয়ে প্রসেনজিৎ লিখেছেন, রানী মুখার্জির ডেবিউ ফিল্ম ‘বিয়ের ফুল’-এর পুরানো স্মৃতি। রানী সম্পর্কে প্রসেনজিৎ-এর প্রথমা স্ত্রী দেবশ্রী রায় (Debashree Roy)-এর দিদির মেয়ে। 1996 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ফিল্ম ‘বিয়ের ফুল’ ফিল্মটি ছিল রানীর হোম প্রোডাকশনের ফিল্ম। এই ফিল্মের প্রযোজক ছিলেন রানীর দাদা রাজা মুখার্জি (Raja mukherjee) এবং পরিচালক ছিলেন রানীর বাবা রাম মুখার্জি (Ram mukherjee)। ‘বিয়ের ফুল’-এর প্রি-প্রোডাকশনের সময় প্রসেনজিৎ ও দেবশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ফলে রাম মুখার্জি ভেবেছিলেন, হয়তো প্রসেনজিৎ এই ফিল্মে কাজ করবেন না। কিন্তু প্রসেনজিৎ পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফকে গুলিয়ে ফেলেননি। ফলে ‘বিয়ের ফুল ফিল্মে তিনি অভিনয় করেছিলেন। এমনকি রানীও তাঁর সম্পর্কিত মেসোমশাই প্রসেনজিৎ-এর সঙ্গে রোম‍্যান্টিক দৃশ্যে অত্যন্ত সাবলীল অভিনয় করেছিলেন। এই ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় (pulak bandyopadhyay)। ‘বিয়ের ফুল’ বক্স অফিসে সুপারহিট হওয়ার সাথে সাথে সেই সময়ের বিগ মিউজিক্যাল হিটও ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026