রাজ্য

যে বেশি টাকা দেবে তাদের হয়ে প্রচার করবেন, মহিমা, আমিশাদের বাংলায় প্রচারকে কটাক্ষ শ্রীলেখার

বাংলা নির্বাচনে একাধিক তারকা প্রার্থী লাগাতার প্রচার করে চলেছেন তার দলের জন্য। অন্যদিকে আবার প্রত্যেক দলের একাধিক তারকা মুখ আছে যারা দলের হয়ে প্রচার করছে। বিজেপিতে আছেন মিঠুন চক্রবর্তী, তৃণমূলের হয়ে প্রচার করতে এসেছেন জয়া বচ্চন। পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে সবুজ এবং গেরুয়া দুটি দলে দাপট অব্যাহত।

তবে শুধুমাত্র জয়া বচ্চন এবং মিঠুন চক্রবর্তী তেই ব্যাপারটা সীমিত নেই। এবারে বাংলার প্রচারের জন্য চলে এলেন ২ বলি তারকা মহিমা চৌধুরী এবং আমিশা প্যাটেল। তারা দুজনে রাজনৈতিক দলের প্রচার করতে চলেছেন। কিছুদিন আগে তৃণমূল প্রার্থী মদন মিত্রের জন্য কামারহাটি দিয়ে প্রচার করতে গিয়েছিলেন মহিমা চৌধুরী। সপ্তাহের ব্যবধানে তাকে দেখা গিয়েছিল আবার বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তর হয়ে গলা ফাটাতে। অন্যদিকে আমিশা প্যাটেল তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করতে এসেছেন বাংলায়। এবারে, কট্টর বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই তিনজনের বাংলা আসাকে কটাক্ষ করে এক হাত নিলেন।

শ্রীলেখা মিত্র শারীরিক অসুস্থতা নিয়েও বামপন্থীদের জন্য একের পর এক মঞ্চে প্রচার চালিয়ে যাচ্ছেন। তৃণমূল এবং বিজেপি কাউকেই তিনি ছেড়ে কথা বলছেন না। তবে শ্রীলেখা মিত্রের কাছে অবশ্য তৃণমূল এবং বিজেপি একসাথে বিজেমূল। আমিশা প্যাটেল এবং মহিমা চৌধুরীর মতো বলিউড অভিনেত্রীদের ভোট প্রচারে অত্যন্ত ক্ষুব্ধ শ্রীলেখা। শ্রীলেখা বলছেন, “নিন পরিবর্তন দেখুন। বাংলা তারকার মানুষের জন্য কাজ করছে। আর একটা দল আছে যারা রাজনীতি বোঝে না বলে সূক্ষ্মভাবে এড়িয়ে যায়। অনেক দল আবার #NoVoteToBJP ক্যাম্পেইন চালিয়ে আকারে-ইঙ্গিতে তৃণমূলকে ভোট দেবার কথা বলে। আর এবারে মহিমা এবং আমিশা এসেছেন প্রচার করতে। এনাদের কাছে যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। যে বেশি টাকা দেবে, তারা তাদের হয়েই প্রচার করবেন।” শেষে তার প্রশ্ন, “মানুষকে এত বোকা?”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026