রাজ্য

“নির্বাচনে জিতে ২ মে বাংলার মাটি ছুঁয়ে প্রণাম করব”, ভার্চুয়াল সভা থেকে বললেন মোদি

করোনা আবহে দেশের প্রত্যেকটি রাজ্যে বেশ বেহাল অবস্থা। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাপিয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বেশ চিন্তায় গোটা ভারতবাসী। তবে করোনার মাঝেও বাংলায় চলছে একুশের বাংলা বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের ষষ্ঠ দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। তবে এই দুই দফা নির্বাচনের জন্য প্রচারে বাধা রাখেনি বিজেপি। আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিজেপির পক্ষে বাংলার একাধিক জায়গায় জনসভা করার কথা ছিল। তবে করোনার করাল ছায়া দেখে শেষ মুহূর্তে গতকাল রাত্রে প্রধানমন্ত্রী সশরীরের সভা করার কথা বাতিল করেন। আজ বাংলার মোট ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্য ভার্চুয়াল জনসভা করলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার ভার্চুয়াল সভাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। আবারো কথার ভঙ্গিমা পরিবর্তন করে বাংলার মুখ্যমন্ত্রীকে “দিদি ওও দিদি..”বলে ডাকলেন। এছাড়াও তিনি আজ সভার শুরুতেই বাঙালির আবেগকে ত্বরান্বিত করার জন্য বিশ্বকবি রবি ঠাকুরের বিখ্যাত রচনা, “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা” নিজ কন্ঠে শুনিয়েছেন। তিনি আরো বলেছেন, “বাংলার প্রথম ছয় দফা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। বাংলার প্রতিটি কোনায় কোনায় গিয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছি সোনারবাংলা তৈরীর জন্য ঠিক কতটা আগ্রহী তারা। মানুষের এই স্বপ্ন পূরণ করবো আমি। এই নির্বাচন শুধুমাত্র পরিবর্তনের জন্য না। এই নির্বাচন হবে প্রত্যেকটা বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করা।”

এছাড়াও ভার্চুয়াল জনসভায় তিনি আজ বলেছেন, “বিজেপি বাংলায় শাসনে এলে যুব সম্প্রদায়কে চাকরি দেওয়া হবে। মহিলাদের সুরক্ষা ব্যবস্থা করা হবে। থমকে থাকা মেট্রো প্রকল্প আবার চালু হবে। গুন্ডামিমুক্ত বাংলা তৈরি হবে।” এছাড়াও তিনি সকল কর্মী সমর্থককে মনের জোর দেওয়ার জন্য বলেছেন, “নির্বাচনে জয়লাভের পর ২ মে আমি নিজে মাথা নত করে বাংলার মাটিকে প্রণাম করব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026