ভাইরাল & ভিডিও

শিব তান্ডব স্তোত্রম মাত্র ৫৫ সেকেন্ডে আবৃত্তি করে ভাইরাল ৯ বছরের ছোট্ট ভিভান

দিল্লির মাত্র ৯ বছর বয়সী একটি বাচ্চা মাত্র ৫৫ সেকেন্ড ২৯ মিলিসেকেন্ডে ঝরঝরে পরিষ্কারভাবে আওড়ে দিল শিভ তান্ডব স্তোত্রম এর ১৫টি শ্লোক। দিল্লির বাল ভারতী পাবলিক স্কুলের ছোট্ট ছেলে ভিভান এই নতুন মাইলস্টোন ছুয়ে হয়ে গিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর অন্যতম প্রধান একটি অংশ। ইন্ডিয়া বুক অব রেকর্ড ইতিমধ্যেই তার এই অসাধারণ দক্ষতাকে কুর্নিশ জানিয়ে তাকে একটি বিশেষ পদক দিয়েছে।

আপনারা যারা আধ্যাত্মিক বিষয় একটু চর্চা রাখেন, তারা হয়তো জানেন শিব তান্ডব স্তত্রম হলো এমন একটি স্তব যা রচনা করেছিলেন স্বয়ং রাবণ। রাবণ এই স্তোত্র রচনা করেছিলেন তার পূজ্য দেবতা শিবকে খুশি করার জন্য। জানা যায়, এই ছোট্ট ছেলেটি তার ঠাকুমাকে স্তোত্র উচ্চারণ করতে শুনতো তার জন্মের পর থেকেই। এই স্তোত্র শুনে শুনে, সে এই মন্ত্রের প্রতি আরো আগ্রহী হতে শুরু করে এবং প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ এবং অভ্যাস করতে শুরু করে।

ভিভানের ঠাকুরদা যখন তার এই অসাধারণ গুণের কথা জানতে পারেন, তখন তিনি তাকে মানসিক দিক থেকে আরও সাহায্য করতে শুরু করেন। এই ছোট্ট ছেলেটি এত শক্ত শক্ত সংস্কৃত শব্দ খুবই সহজে নিজের মাথায় গেঁথে নিতে পারে। সঙ্গে এই বয়সী সাধারণ ছেলেমেয়েরা যতটা পারে তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে ভিভান এই মন্ত্র উচ্চারণ করতে পারে। ইতিমধ্যেই, এই ছোট্ট ছেলেটির গুন সারাদেশে জনপ্রিয় হয়ে গিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026